স্বস্তিকা মুখার্জি
বিনোদন

যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক: টলিউডের লাস্যময়ী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। গল্পের প্রয়োজনে পর্দায় যেমন খোলামেলা রূপে অভিনয় করেন, আবার নিজের স্বাচ্ছন্দ্য মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোলামেলা ছবি।

আরও পড়ুন: ‘বাংলার কিংবদন্তি’ শ্রীলেখা

এসব কারণে প্রায়শই সমালোচনা সহ্য করতে হয় স্বস্তিকাকে। নেটিজেনদের নোংরা মন্তব্য অনেকটা সয়ে গেছে তার। এবার স্বস্তিকার পছন্দের দল আর্জেন্টিনা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, সেমি ফাইনালে তার দল জয় লাভ করবে এটাই তার প্রত্যাশা। কিন্তু পরের ম্যাচটি দেখতে পারবেন না স্বস্তিকা।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে তারকাদের উম্মাদনা

তা জানিয়ে এ অভিনেত্রী বলেন—‘পরের ম্যাচটা দেখতে পারব না। আপনাদের আর ঈশ্বরকে বলে গেলাম, যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না। বাবা বেঁচে থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত; পিঠের চামড়াটাও যেত। কারণ আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতরাং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা এবং আর্জেন্টিনা নিশ্চিত করো, যাতে আমরা জিততে পারি।’

স্বস্তিকার এই পোস্ট মনে ধরেছে আর্জেন্টিনা সমর্থকদের। তারাও অভিনেত্রীর সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছেন মেসির দলের ফাইনালে ওঠা নিয়ে।

একজন কমেন্টে লিখেছেন— ‘মেসি বাহিনীর উল্লাসের বহরে, আশা রাখি ভোর হবে নীল সাদার শহরে।’ তবে এক ভক্ত আবার মজার ছলেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্বস্তিকার দিকে। তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা জিতলে আপনাকে নীল-সাদা শাড়িতে দেখতে চাই।’ এর জবাবে প্রতিশ্রুতি দিয়ে স্বস্তিকা লিখেন, ‘ডান। প্রমিস করলাম, হয়ে যাক।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা