‘যৌনকর্মী’ বলে আক্রমণ!
বিনোদন
শরীর নিয়ে সমালোচনা নয়

‘যৌনকর্মী’ বলে আক্রমণ!

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’খ্যাত ভারতের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানাকে নিয়মিত কটু কথা শুনতে হচ্ছে। শুনতে হচ্ছে তিনি নাকি বিজয় দেবেরাকোন্ডার প্রেমিকা!

আরও পড়ুন : কেন গ্রেফতার হয়নি জ্যাকলিন?

ইনস্টাগ্রামে ছোটবেলার ছবি দিলেও সরাসরি ‘যৌনকর্মী’ বলে আক্রমণ করা হয়। হট প্যান্ট পরলেও বিদ্রুপ করা হচ্ছে, আবার শাড়ি পরলেও সবাই বিরূপ এই অভিনেত্রীর প্রতি!

রাশমিকা মান্দানা নেটদুনিয়ায় চোখ রেখে ভেঙে পড়েছিলেন। তা নিয়ে একটি দীর্ঘ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। পাশাপাশি ভালোবাসা জানালেন অনুরাগীদের, যারা সব কিছুর মধ্যেও পাশে ছিলেন।

আরও পড়ুন : মিম-পরীমণির পাল্টাপাল্টি পোস্ট

অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসা জানাই তাদের সকলকে, যাদের কাছে এর দাম রয়েছে। অনেক মেসেজ পেয়েছি, যাতে আপনারা আমার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পড়ে মনের জোর পেয়েছি। আমার ভেতরে উষ্ণতার সঞ্চার করেছে। আমার কাছে এ অনেকখানি।’

নিজের একটি ছবি দিয়ে এত দিনে একটি ইতিবাচক সকাল শুরু করেন অভিনেত্রী। যা দেখে শুভেচ্ছা জানান অনুরাগীরাও।

আরও পড়ুন : ডিভোর্স মানেই ‌‘সহজলভ্য’ নয়

ভামশি পাইরিপল্লির পরিচালনায় ‘বরিশু’ ছবির শুটিংয়ে বর্তমানে ব্যস্ত রাশমিকা। বিজয় থালাপাতির সঙ্গে সে ছবিতে পর্দা ভাগ করবেন নায়িকা। ক্যারিয়ারের এই সুসময়ে পাশে নিন্দার ছায়া তাকে বারবার পেছনে টেনে নিয়ে যাক— চান না অভিনেত্রী।

তার দাবি, ‘আমায় সবাই বুঝবেন এমন কোনো কথা নেই। সবার ভালোবাসা পাওয়ার আশা করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন।’

আরও পড়ুন : পরীমনির সংসারে ভাঙনের আভাস

সম্প্রতি ঘৃণ্য মন্তব্য করা হয় তার শরীর নিয়ে। একটানা নেতিবাচক মন্তব্য উপেক্ষা করতে না পেরে রাশমিকা সামাজিকমাধ্যমে লিখেছিলেন, ‘ক্রমাগত যখন নিজের দেহ, নিজের গায়ের রং, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে, বিদ্রুপ করা হয়, তখন মনে হতে থাকে, জনতার সামনে যেন নগ্ন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আছি।’

রাশমিকা কিছুদিন আগেই মনভাঙা এক লেখায় লিখেছেন, ‘সকলকে আমায় পছন্দ করতে বলছি না। সমালোচনা আসুক, কিন্তু সেটা আমার কাজ ঘিরে হোক।’সূত্র : আনন্দবাজার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা