বিনোদন
রাজের সঙ্গে মিমের প্রেমের ইঙ্গিত!

পরীমনির সংসারে ভাঙনের আভাস 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে পরকীয়া প্রেমের কারণে চলচ্চিত্রের আলোচিত দম্পতি শরিফুল রাজ-পরীমনির সংসারে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে বলে শোবিজ অঙ্গণে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

এর মধ্যে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। মিমের জন্মদিনের প্রথম প্রহরে তার ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার নায়ক শরিফুল রাজকে জড়িয়ে একটি পোস্ট করেছেন নায়িকা পরীমনি।

সেই পোস্টে মিমকে ট্যাগ করেছেন পরীমনি। একই পোস্টে পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন সুন্দরী এই নায়িকা।

আরও পড়ুন: চুরি-ছিনতাই করছে বিএনপি কর্মীরা

পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

এদিকে, পরীমণির বিস্ফোরক পোস্টের পর মুখ খুলেন মিম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপরের দিকে তার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে মিম ঘটনার সবিস্তারে বর্ণনা দেন।

মিম তার পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মৌসুমীর দুই সিনেমা

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

আরও পড়ুন: ডিভোর্স মানেই ‌‘সহজলভ্য’ নয়

অন্যদিকে, বিষয়টি নিয়ে পরীমনি ও শরিফুল রাজ মুখ খোলেননি। তবে বিশ্বস্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল রাতে (৯ নভেম্বর) ঝগড়া হয় পরী এবং রাজের। এই ঝগড়ার কারণ ছিলেন বিদ্যা সিনহা মিম। তাকে নিয়েই দুজনের কথা কাটাকাটি। এরপরই পরীমনি ফেসবুকে পোস্ট করেন মিমকে ট্যাগ করে।

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমনি ও শরীফুল রাজ প্রণয়ের সম্পর্কে জড়ান, গত বছরের অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে পুত্রসন্তান ‘রাজ্য’।

আরও পড়ুন: শ্রাবন্তী একটাই হয়

অন্যদিকে বছরের শুরুতেই বিয়ের খবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা। কেটে গেছে ১০ মাস। বিয়ের আগে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটি বদল করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন।

আরও পড়ুন: ভুটানকে উড়িয়ে দিল সুরভী

মিম তখন জানিয়েছিলেন, ছয় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেন গত বছরের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার। পরিবারের সিদ্ধান্তেই তারা দুজন বাগদান সেরে নেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা