বিনোদন

এবার সারিকার সাথে তামিম ও আশরাফুল

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল, সাবেক ও জাতীয় দলের ক্রিকেটার আশরাফুল ইসলাম এবং সারিকাকে দেখা যাবে তরুণ নির্মাতা মুনতাসির আকিবের বিজ্ঞাপনে, আগামী ডিসেম্বর মাসেই চোখে পড়বে এই বিজ্ঞাপনগুলো।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বিজ্ঞাপন ছাড়াও আকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা অবলম্বনে ‘প্রেমিক ১৯৮২’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। ২০১৯ সালে মুক্তি পায় ফজলুর রহমান বাবু, মৌটুসি বিশ্বাস অভিনীত ‘কাদের আইসক্রিম’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি এনে দেয় লন্ডন ফিল্ম ফেস্টিভালে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্মাননা।

মুনতাসির আকিব বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত অনেক গল্প এক্সপ্লোর করা হয়নি, একসময়ের ভিন্নধারার গল্পই এখন মূলধারায় রূপ নিয়েছে, গল্প বলার প্যাটার্ন পালটেছে আপাদমস্তক, তাই আমার মনে হয় নতুন প্রজন্মের শিক্ষিত এবং রুচিশীল পরিচালকদের এগিয়ে আসতে হবে, এখন সময়টা গল্পের।

চলচ্চিত্র নির্মাণ নিয়ে এই নির্মাতা জানান, ২০২৩ সালে সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছি। স্ক্রিপ্টসহ চিত্রনাট্য শেষ হয়ে গিয়েছে, ডিসেম্বর থেকে চলবে প্রি-প্রোডাকশনের কাজ।

আরও পড়ুন: শহীদ নূর হোসেন দিবস

আকিব দেশের একটি শীর্ষস্থানীয় কোম্পানিতে ক্রিয়েটিভ উইংসে কাজ করার পর ফিল্ম নিয়ে অনার্স এবং মাস্টার্স শেষ করে ২০১৮ সালে ফিল্ম ম্যানিয়া নামে একটি অডিও-ভিউজুয়াল কোম্পানি প্রতিষ্ঠা করেন।স্বপ্নের সেই প্রতিষ্ঠান থেকেই নিয়োমিত নির্মাণ করে যাচ্ছেন বিজ্ঞাপন।বিগত ৫ বছরে শীর্ষ স্থানীয় দেশীও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন বিজ্ঞাপন নির্মাণ করেছেন আকিব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা