বিনোদন

মাহিয়া মাহির জন্মদিন 

বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করেন এ চিত্রনায়িকা।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

অভিষেকেই বাজিমাত করেন তিনি। ইন্ডাস্ট্রি পেয়েছিলো সম্ভাবনাময় এক নায়িকার সন্ধান। কিছুদিন আগেই মা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। এবার নতুন সুখবর দিলেন এই চিত্রনায়িকা।

জানা গেছে, তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আহ্বায়ক হয়েছেন একই সংগঠনের রাজশাহী বিভাগ কমিটির।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

রাজনীতিতে জড়ানোর বিষয়ে মাহি বলেন, ‘এ বিষয়ে গুছিয়ে কিছু বলতে পারব না। তবে জাতির জনকের আদর্শ বুকে নিয়েই পথ চলছি। যখন তারই নামের সংগঠনের কোনো পোস্টে আমাকে মনোনীত করা হয়, তখন সেই অনুভূতি আসলেই অন্যরকম। আমি চেষ্টা করব আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার।’

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যববসায়ী ও রাজনীতিক কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা