রনিত রায়
বিনোদন

রনিত রায়ের জন্মদিন

সান নিউজ ডেস্ক: আজ ১১ অক্টোবর। ভারতীয় অভিনেতা রনিত রায়ের জন্মদিন। ১৯৬৫ সালের আজকের এই দিনে তিনি নাগপুরে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায়ী বাবার প্রথম সন্তান। বাল্যকাল আহমেদাবাদ ও গুজরাটে কাটে।

আরও পড়ুন: তাহলে কি সন্তান দত্তক নিয়েছেন?

হিন্দি টিভি সিরিয়াল আদালতের অভিনয়ের সুবাধে তিনি কে.ডি.পাঠক নামে সর্বাধিক পরিচিত। অভিনয় ছাড়াও তিনি একটি নিরাপত্তা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক।

১৯৯২ সাল হতে বর্তমান সময় পর্যন্ত রনিত রায় হিন্দির পাশাপাশি কিছু বাংলা, তেলুগু ছবিতে ও অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- জান তেরে নাম, সৈনিক, বম্ব ব্লাস্ট, হালচাল, মেঘা, আর্মি, দানবীর, অগ্নি স্বাক্ষী, গ্ল্যামার গার্ল, হাম দিওয়ানা পেয়ার কা, খাতরন কী খিলারি, শেষ বংশধর, নিশান, দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস, মিডনাইট’স চিলড্রেন, স্টুডেন্ট অব দ্যা ইয়ার, শুট আউট এট ওয়াডালা, বস, আগলি, গুড্ডু, টু স্টেইটস, সাত কদম, কাবিল, সরকার ৩, মেশিন ইত্যাদি।

আরও পড়ুন: কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

তার দীর্ঘ অভিনীত জীবনে অনেকগুলো ফিকশান শোতে অভিনয় করেন। এর মধ্য উল্লেখযোগ্য হল বোম্বে ব্লু, বাত বান যায়ে, নাগিন, কসম ছে, কেয়ামত, কাহানি হামারি মহাভারত কী, বন্দিনী, আদালত, ইতনা কারো না মুঝে পেয়ার, আদালত (সিজন ২), ২৪(সিজন ২) ইত্যাদি।

ব্যক্তিগত জীবনে ২৫ ডিসেম্বর ২০০৩ সালে রনিত রায় অভিনেত্রী ও মডেল নিলাম সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুত্র: উইকিপিডিয়া

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা