বিনোদন

কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি।

আরও পড়ুন: ইউটিউবারদের জন্য মাহিয়া মাহি হইনি

ইদানিং সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক শাকিব খান ও পূজার প্রেমের গুঞ্জনে সরগরম সিনেপাড়া।

ঢালিউড শীর্ষ নায়কের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে চুপ ছিলেন দীর্ঘদিন। এবার নিরবতা ভাঙলেন তিনি। গুজব রটনাকারীদের হুঁশিয়ার করে দিলেন কড়াবার্তা!

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে পূজা চেরি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে চলচ্চিত্র নিয়ে নিজের স্বপ্ন-সাধনার পাশাপাশি বাধা-বিপত্তির কথাও উঠে আসে। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।’

আরও পড়ুন: নন্দিত শক্তিমান অভিনেতা অমিত হাসান

পূজা বলেন, ‘কদিন ধরে খেয়াল করছি, আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই— যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

ভক্ত-অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার।’

নায়িকা বলেন, ‘যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্যমিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি - দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।’

আরও পড়ুন: মুনমুনের ছবির পোস্টার নিয়ে সমালোচনা

প্রসঙ্গত, বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরি শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

কিছুদিন আগে শাকিব খান ও নায়িকা শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করে দেশজুড়ে আলোচনার ঝড় তোলেন। সেসময় এটাও চাউর হয় যে, পূজা চেরিকে কেন্দ্র করে শাকিব ও বুবলীর মধ্যে ঝামেলা চলছে।

এ ছাড়াও যুক্তরাষ্ট্রে পূজা চেরি ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করবেন। শাকিব খানের ‘মায়া’ সিনেমার নায়িকা পূজা। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রে খুব শিগগিরই এই সিনেমার শুটিং শুরু করবেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা