বিনোদন

ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন

সান নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস । গত এক দশকেরও বেশি সময় ধরে ব্যবসাসফল ও ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন তিনি। বহু হিট ও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। সাবলীল অভিনয় এবং সৌন্দর্য দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের ভালোবাসা পেয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্রুনাইয়ের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ

ছবিতে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় মাঝে মাঝেই। সাম্প্রতিক সময়ে আগের মতো সেই ব্যস্ততা নেই ক্যারিয়ারে। এখন সংসার-সন্তান সামলে শোবিজে সময় দিচ্ছেন। এই জনপ্রিয় নায়িকার আজ জন্মদিন।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন অপু। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

তারপর শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ‘কোটি টাকার কাবিন’ ছবির পর শাকিব-অপু জুটির একই নির্মাতার ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’ ছবিগুলোও ব্যবসা সফল হয়।

এরপর অপু ছুটতে থাকেন রেসের ঘোড়ার মতো। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য ছবি সুপারহিট ব্যবসা করে। মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ ছবির নায়ক শাকিব খান।

সর্বশেষ শাকিব খানের সঙ্গে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। ২০১৮ সালের ১২ মার্চে এসে আনুষ্ঠানিকভাবে শাকিবের সঙ্গে অপুর দশ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবিটিতে তার নায়ক হিসাবে আছেন সাইমন সাদিক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা