বিনোদন

বলিউডে শিখর ধাওয়ান

সান নিউজ ডেস্ক: গত বছর নানা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যেতে যেতে হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানকে। রূপকথার গল্পকে হার মানিয়ে যাকে স্ত্রীর আসন দিয়েছিলেন, সেই আয়েশার সাথে হয় বিবাহবিচ্ছেদ।

আরও পড়ুন: গাইবান্ধায় চার প্রার্থীর ভোট বর্জন

সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে সন্দীপ পাতিল কিংবা অজয় জাদেজা। পরবর্তী সময় বিনোদ কাম্বলি থেকে যুবরাজ সিং— বলিউডের রূপালি পর্দায় পা রাখা ভারতীয় ক্রিকেটারদের সংখ্যা কম নয়। তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটাদের বায়োপিকও। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান।

এর কিছু দিন পর জানতে পারেন, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়াই খেলতে যাবে। এতসব ঝড়ঝাপ্টা সামলে ধাওয়ান আবারও ফিরেছেন স্বমহিমায়। টি-টোয়েন্টি দলে না ফিরলেও ওয়ানডে দলকে মাঝেমাঝে নেতৃত্বও দিচ্ছেন।
এরই মাঝে শিখর ধাওয়ান আলোচনায় অভিনয়জগতে নাম লেখানোর কারণে। এতদিন ইনস্টাগ্রাম আর টিকটকে সিনেমার নানা ডায়লগ কপি করে কিংবা পুস্পার মত অঙ্গভঙ্গি করে খবরের শিরোনাম হয়েছেন ধাওয়ান। তবে এবার সত্যিই তাকে দেখা যাবে রূপালি পর্দায়। ক্রিকেট মাঠে গাব্বার সিং খ্যাত ধাওয়ান বেশ বড়সড় ও গুরুত্বপূর্ণ একটি চরিত্র দিয়েই অভিষেক ঘটাচ্ছেন বলিউডে।

চলতি বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার ‘ডাবল এক্সএল’। সেই সিনেমায় ভারতীয় অভিনেত্রী হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহার সঙ্গে একফ্রেমে দেখা যাবে টিম ইন্ডিয়ার এ ওপেনারকে। সিনেমার অন্যতম নায়িকা হুমা ইনস্টাগ্রামে তার সঙ্গে ‘গব্বর’-এর একটি ছবি পোস্ট করেছেন। যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল।

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন শিখর। তার নেতৃত্বেই প্রোটিয়াদের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেয়েছে ভারত। এদিকে তার বলিউড যাত্রার খবর প্রকাশ্যে এনেছেন শিখরেরই নায়িকা হুমা কুরেশি। নিজের সঙ্গে শিখরের দু’টি ছবি পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: সুচির আরও ৩ বছর জেল

‘ডাবল এক্সএল’ ছবিতে আরও রয়েছেন জাহির ইকবাল। ছবিতে সোনাক্ষী ফ্যাশন ডিজাইনার। আর হুমা স্পোর্টস প্রোগ্রামের প্রেজেন্টার। মনে করা হচ্ছে— সেই সুবাদেই অভিনেত্রীর শিখরের সঙ্গ সাক্ষাতের দৃশ্য দেখানো হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা