প্রার্থনা ফারদিন দীঘি
বিনোদন

আমি একজন অভিনেত্রী

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।’

আরও পড়ুন: ১১ বসন্ত পূর্ণ করলেন অনন্ত-বর্ষা

দীঘি বলেন, ‘কয়েক বছর ধরেই শুনছিলাম আমি ফিটনেট সচেতন না। যেটা কিনা সবসময় হয়, সবসময় বলে। আমি সেটা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরও কিছু মানুষ আছে, কানের সামনে এসে এগুলো বলে তারা পৈশাচিক আনন্দ পায়। এই যে কটু কথাগুলো কিংবা একজনকে ছোট করাটা এই জিনিসটা আমার একদমই পছন্দ না।’

একজন অভিনেত্রী হিসেবে সবার আগে তার কাজকে মূল্যায়ন করার কথা জানিয়ে দীঘি বলেন, ‘বরাবরই বলে আসছি আমি একজন অভিনেত্রী। আমার কাজটাই হচ্ছে প্রথমত অভিনয় করা। বাদ বাকিগুলো সব পরে দেখবেন। আমি অভিনয় পারি কিনা সেটা দিয়ে আগে আমাকে বিচার করবেন, যদি বিচার করতেই হয়।’

আরও পড়ুন: রনিকে কেবিনে নেওয়া হয়েছে

আরও যোগ করেন, ‘একটা সময় মনে হলো একা একা বলে চুপচাপ থেকে জিনিসটা সবার কানে যাচ্ছে না। যার জন্য পরে মনে হলো একটা স্ট্যাটাস দিয়ে দেখি কী হয়। এই জিনিসটা সবার জানা উচিত, সবার বোঝা উচিত। কারণ এখন পৃথবী অনেক এগিয়ে গিয়েছে। এখনো যদি আমি আগের চিন্তায় থাকি, নায়িকা মানে স্লিম ফিগার, নায়িকা মানে জিরো ফিগার, তাছাড়া নায়িকা হবে না। এই জিনিসটা থেকে বের হওয়া উচিত।’

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান।

দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে ২০০৬ সালে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা