দিলারা হানিফ পূর্ণিমা
বিনোদন

আমি খুশি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন গেল মাসের শেষের দিকে।

আরও পড়ুন: দাম বাড়ালেন নয়নতারা

তিনি পূর্ণিমার চেয়ে বয়সে ছোট। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা হচ্ছিল। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পূর্ণিমা।

তিনি জানান, বিয়ের আগে থেকেই এমনটা ধারণা করেছিলেন। এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। গণমাধ্যমকে পূর্ণিমা বলেন, ‘এটার জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। জানতাম, বিয়ের পর স্বামীর বয়স নিয়ে কথা উঠবে। যারা এসব লেখেন, না লিখতে পারলে তারা ভালো থাকবেন না। না লিখতে পারলে তাদের মন খিটখিট করবে। আমাকে দুই–তিনটা গালি দিতে না পারলে উল্টা পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করবেন তারা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি।’

নিন্দুকদের শান্তি-সুখ কামনা করে পূর্ণিমা আরও বলেছেন, ‘আমার ছবি পোস্ট করে দু-চারটা গালি দিক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক। তাদের জন্য আমাদের দুজনের পক্ষ থেকে শুভকামনা।’

আরও পড়ুন: আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া!

প্রসঙ্গত, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে একটি আরশিয়া উমাইজা নামে একটি কন্যা সন্তানের মা হন এ নায়িকা। তবে ফাহাদের সঙ্গে তার বিচ্ছেদ কবে হয়েছে, তবে সেই তথ্য প্রকাশ করেননি পূর্ণিমা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এ পূর্ণিমা। বর্তমানে রাজধানীর একটি অভিজাত এলাকায় নবদম্পতি একসঙ্গে বসবাস করছেন। উমাইজা বর্তমানে তার মা পূর্ণিমার সঙ্গেই রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা