জেমস
বিনোদন

শেষ হলো হেডব্যাঙ্গার্স প্যারাডাইজ কন্সার্ট

সান নিউজ ডেস্ক: চরম উন্মাদনা এবং উদ্দীপনার মাধ্যমে শেষ হলো ওরাইমো স্মার্ট এক্সেসরিজ প্রেজেন্টস হেডব্যাঙ্গার্স প্যারাডাইজ পাওয়ার্ড বাই ফুডপ্যান্ডা। গত ২৬ জুলাই চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে এই কন্সার্টটি। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির বড় বড় সব নাম একসাথে পারফর্ম করেছে একই স্টেজে।

আরও পড়ুন: ট্রলের শিকার হলেন আলিয়া ভাট

ইভেন্টটির হেডলাইনার হিসেবে ছিল স্বয়ং নগরবাউল এছাড়া পারফর্ম করেছে আর্টসেল, এভয়েডরাফা, শিরোনামহীন, এশেজ, মেট্রিকাল, স্যাভেজারি, অনির্বাণ, ক্যালিপ্সো, তীরন্দাজ। ইভেন্টের অর্গ্যানাইজার করে সিক্স বেইজ কমিউনিকেশান। ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ওরাইমো, ইভেন্টটি পাওয়ার করেদছে ফুডপান্ডা, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিল পোলার এবং প্লাটিনাম স্পন্সর হিসেবে ইয়ামাহা। এছাড়াও অন্যান্য পার্টনার হিসেবে ছিল বিবিএমএফসি, গেট সেট রক, এলিট ফোর্স, হেভি মেটাল টি-শার্ট, রেডিও ধ্বনি, ফ্রুটো এবং টফি।

থমে ইভেন্টটি জিইসি কনভেনশান সেন্টারে হওয়ার কথা থাকলেও প্রশাসনের নির্দেশে কর্তৃপক্ষকে লোকেশান চেঞ্জ করে পোলোগ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করে হয়। ইভেন্টের শুরু থেকেই মিউজিক লাভারদের উন্মাদনা ছিল শীর্ষে। শুধুমাত্র দর্শক নয় যেসব ব্যান্ড পারফর্ম করেছে তাদের উপস্থাপনা ছিল দেখার মতো। ইভেন্ট শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই দর্শকরা ইভেন্টে ঢুকার জন্য লাইনে দাড়ায়। ব্যান্ডদের মনমাতানো পারফর্ম্যান্স দ্বারা চলতে থাকে অসাধারণ এই ইভেন্টটি। একের পর এক ব্যান্ড তাদের সুরের মুর্ছনায় ভাসিয়েছেন প্রতীতি দর্শকদের।

ওপেন গ্রাউন্ডে প্রোগ্রাম হওয়াতে, ইভেন্ট চলাকালীন সময়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সিক্স বেইজ কমিউনিকেশান এবং ভলান্টিয়ারদের। অনুষ্ঠানের প্রথম দিকে দর্শকরা উশৃংখল আচরণ করলে পরবর্তীতে তাদের সাহায্য দেখার মতো ছিল বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইভেন্টে ঢোকা নিয়ে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট গ্রুপ বিশৃঙ্খলা সৃষ্টি করে জোরপূর্বক গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। যার ফলে কিছু সমস্যার সৃষ্টি হয়। এতে একজন পুলইস সহ চারজন আহত হয়।

আরও পড়ুন: ‘হাওয়া’র শুভকামনায় অনন্ত জলিল

ইভেন্টের পরে সিক্স বেইজ কমিউনিকেশান কর্তৃপক্ষ পুলিশের সাথে দেখা করেন এবং তার অবস্থা নিয়ে কথা বলেছেন এবং বাকি চারজনেরও খোজ নিয়ে তাদের সাথে কথা বলেছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সবাই এখন সুস্থ আছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সফল ভাবেই ইভেন্টটি শেষ হয়। পরিশেষে নগরবাউল জেমসের উপস্থাপনা পুরো চট্টগ্রামবাসীর মন জয় করে নিয়েছে।

সিক্স বেইজ কর্তৃপক্ষ চট্টগ্রামের প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ইভেন্টটিকে সফল করায় অনেক ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া স্পন্সরদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এত বড় একটি অনুষ্ঠান করা নিয়ে তাদের উপর আস্থা রাখার জন্য। তার পাশাপাশি এও জানিয়েছেন তারা খুব দ্রুতই ফিরবে হেডব্যাঙ্গারস প্যারাডাইসের দ্বিতীয় পর্ব নিয়ে

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা