বিনামূল্যে দেখা যাবে অনন্ত-বর্ষাকে
বিনোদন

বিনামূল্যে দেখা যাবে অনন্ত-বর্ষাকে

সান নিউজ ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অনন্ত-বর্ষা জুটির সিনেমা ‘দিন: দ্য ডে’। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা মুক্তির পর থেকে আলোচনায়। দর্শক এখনো সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন।

আরও পড়ুন: যুদ্ধে ৭৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে

এবার হুইলচেয়ার ক্রিকেটার ও ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের ১০০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে সিনেমাটি দেখাবেন সংশ্লিষ্টরা। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন—‘‘ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটাররা আমাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি দেখবেন। বর্ষা ও আমার সঙ্গে তারা সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে যমুনার ব্লকব্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। সিনেমাটি বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছেন ব্লকবাস্টার কর্তৃপক্ষ। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’’

আগামী শনিবার ১০০ জন প্রতিবন্ধী নিয়ে সিনেমাটি দেখবেন অনন্ত-বর্ষা। তা জানিয়ে এই নায়ক বলেন—‘আগামী ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে সিনেমাটি দেখব। সবাই মিলে সুন্দর সময় কাটব বলে আশা করছি।’ এছাড়াও আগামী মাসে বাহরাইনে ‘দিন: দ্য ডে’ মুক্তি পাবে বলে জানিয়েছেন অনন্ত।

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগর প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা