ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’
বিনোদন

ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’

সান নিউজ ডেস্ক : এবারের কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে পড়শী অভিনীত নতুন নাটক ‘শাদি মোবারক’। যেখানে তিনি জুটি বেঁধেছেন ছোটপর্দার সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

আরও পড়ুন: সমরাস্ত্র নিয়ে বাংলাদেশে আসার পথে বিমান বিধ্বস্ত

গত ১৪ জুলাই ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। এরপর থেকে এটি দর্শকের ভালোবাসায় ভাসছে। তিন দিন না যেতেই ইউটিউবে ২৩ লাখের বেশি ভিউয়ার পেয়েছে নাটকটি। আর মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় ৬ হাজার কমেন্ট।

সেখানে নিলুফার ইয়াসমীন নামে একজন লিখেছেন, ‘অসাধারণ হইছে, দুজনের অভিনয়টা অনেক সুন্দর হইছে। কান্নাগুলো একদম রিয়েল মনে হইছে। আর রোমান্টিকতা মন ছুঁয়ে গেছে। পুরো নাটকটা অসাধারণ ছিলো।’ মো. সাগর নামে একজনের মন্তব্য, ‘নাটকটি দেখার সময় মনের অজান্তেই চোখ থেকে পানি পড়তে ছিল।’ মাসুম তালুকদার নামে একজনের ভাষ্য, ‘পুরো নাটকটি বাস্তব জীবনের গল্পে তৈরি। অসাধারণ অভিনয় ফারহান ভাই এবং পড়শী আপু।’

পড়শী বলেন, ‘এই নাটকে একজন প্রবাসীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি আমি। একজন প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গল্প এগিয়েছে নাটকটির গল্প। এরমধ্যে বাস্তবতা খুঁজে পাচ্ছেন দর্শক। সে জন্য সবাই গ্রহণও করছেন বেশ। সবার এত এত ইতিবাচক মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।’

আরও পড়ুন: আমরা হলাম রেফারি

অন্যদিকে ফারহান বলেন, ‘এই নাটকের গল্পের সঙ্গে প্রবাসীদের অনেক আবেগ জড়িয়ে আছে। নাটকের শেষে একটি সচেতনামূলক বার্তাও রয়েছে। এমন গল্পে আমার উপস্থিতি একেবারেই নতুন। দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। দর্শক কাঁদছে, ভাবছে-এটাই আমাদের প্রাপ্তি।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা