সুস্মিতা ও ললিত মোদিকে বাবা-মেয়ে মনে হয় - রাখি সাওয়ান্ত
বিনোদন

সুস্মিতা ও ললিত মোদিকে বাবা-মেয়ে মনে হয়

বিনোদন ডেস্ক : প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা সেনের প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করেন।

আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

ললিত মোদি দুজনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সঙ্গে ক্যাপশনে দেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে লন্ডনে ফিরলাম। আর বেটার হাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলবো, নতুন পরিবার, নতুন শুরু’।

শুধু ভারতজুড়ে নয় মিডিয়া পাড়ায় শোরগোল শুরু হয়ে যায় দুই ভুবনের হেভিওয়েট দুই তারকাকে নিয়ে। চলছে নানা আলোচনা ও সমালোচনা।

বলিউডেও ললিত-সুস্মিতা সম্পর্ক নিয়ে চলছে জল্পনা কল্পনা। কেউ কেউ তাদের সম্পর্ককে শুভেচ্ছায় সিক্ত করছেন কেউ আবার মেতেছেন ট্রলে। সে তালিকায় সবার প্রথমে নাম লিখিয়েছেন রাখি সাওয়ান্ত। তিনি বিভিন্ন সময় বিতর্কে থাকেন নানা মন্তব্যে।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

রাখি সাওয়ান্ত পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় ধনকুবের ললিতের সঙ্গে অভিনেত্রী সুস্মিতা সম্পর্ক নিয়ে কটাক্ষ করে বলেন, ‘সুস্মিতা-ললিতকে দেখে বাবা-মেয়ে মনে হচ্ছে।

তবে আজকের দিনে কেউ সুন্দর চেহারা বা ট্যালেন্ট দেখে প্রেমে পড়ে না। টাকা থাকলেই প্রেম করা যায়। কিন্তু সুস্মিতা তো এমন ছিল না। সে তো শুধু ভালোবাসার পিছনেই ছুটতো।’

আরও পড়ুন : 'আমাদের' সাইমন ড্রিংয়ের প্রথম প্রয়াণ বার্ষিকী

সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন রাখির এই মন্তব্যকে পাত্তা দিতে মোটেই আগ্রহী নন। এ নিয়ে মুখ খুলেননি তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা