রণবীর কাপুর
বিনোদন

আমিই পরিবারের একমাত্র ছেলে দশম শ্রেণি পাস করেছি

সান নিউজ ডেস্ক: সিনেমা জগতে সবার মতো কাপুর পরিবারও এগিয়ে। বলিউড পারায় চার প্রজন্ম ধরে অভিনয় করছেন কাপুর পরিবারের সদস্যরা। তবে সম্প্রতি কাপুর পরিবার নিয়ে এমন এক তথ্য জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর যা শুনে বেশ অবাক সবাই!

আরও পড়ুন: ঘুমাতে পারছেন না মাহি

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে রণবীর কাপুর বলেন, দাদা পৃথ্বীরাজ কাপুর, দাদা রাজ কাপুর, বাবা ঋষি কাপুর; কেউই দশম শ্রেণি পর্যন্ত পড়েননি। রণবীরই পরিবারের একমাত্র ছেলে যিনি দশম শ্রেণির গণ্ডি পেরিয়েছেন!

তিনি আরও বলেন, ‘আমার বাবা ক্লাস এইটে ফেল করেছিলেন। কাকা ক্লাস নাইনে। আর ঠাকুরদা তো ক্লাস সিক্সেই ফেল। আমিই পরিবারের ছেলেদের মধ্যে প্রথম ক্লাস দশম শ্রেণি পাশ করেছি।’

তবে নিজেও লেখাপড়ায় খুব দুর্বল ছিলেন তিনি। দশম শ্রেণির পরীক্ষায় ৫৩ শতাংশ নম্বর পেয়েছিলেন। তাতেই বাবা ঋষি কাপুর এবং মা নীতু সিং এতটা খুশি হয়েছিলেন যে রীতিমতো জাঁকজমক করে পার্টি দিয়েছিলেন।

তারপর রণবীর সিনেমায় ঝুঁকে পড়েন। সিনেমা বানানো নিয়ে কোর্সও করেন তিনি। বংশ পরম্পরায় তিনিও ২০০৭ সালে বলিউডে পা রাখেন। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা।

প্রসঙ্গত, অভিনেতা হিসেবে কর্মজীবন শুরুর আগে তিনি ব্ল্যাক (২০০৫) ছবিতে সঞ্জয় লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেন। ২০০৭ সালের নভেম্বরে মুক্তিপ্রাপ্ত বনশালীরই সাওয়ারিয়া ছবিতে প্রথম অভিনয় করেন রণবীর। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। যদিও এই ছবিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়ায়। এরপর সিদ্ধার্থ আনন্দের রোম্যান্টিক কমেডি বচনা আয়ে হাসিনো (২০০৮) ছবিতে তিনি বিপাশা বসু, মিনিশা লাম্বা ও দীপিকা পাড়ুকনের সঙ্গে অভিনয় করেন। এই ছবিটি বক্স অফিসে ভালই সাড়া ফেলেছিল।

আরও পড়ুন: সুস্মিতা ও ললিত মোদিকে বাবা-মেয়ে মনে হয়

২০০৯ সালে রণবীরের প্রথম ছবিটি ছিল অয়ন মুখোপাধ্যায়ের ওয়েক আপ সিড। এই ছবিতে তিনি এক মুম্বইবাসী বখাটে, আত্মপর কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেন। কঙ্কনা সেনশর্মার বিপরীতে রণবীর কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসেও সাফল্য অর্জন করে, আবার সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়। এই ছবির জন্য রণবীর একাধিক চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ বিভাগে মনোনীত হন। তার পরের ছবিটি ছিল আজব প্রেম কি গজব কহানি। এই ছবিতে তিনি ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেন। এটি সে বছরের সর্বাপেক্ষা জনপ্রিয় ছবিগুলির অন্যতম। এরপর তিনি শিমিত আমিনের ড্রামা রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার ছবিতে অভিনয় করেন। ছবিটি মুক্তি পেলে এটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়, কিন্তু বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়।

২০১০ সালে তিনি প্রকাশ ঝা পরিচালিত বহু তারকা সমন্বিত রাজনীতি ছবিতে অভিনয় করেন। এরপর সিদ্ধান্ত আনন্দের আনজানা আনজানি ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে অভিনয় করেন। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা