গোয়েন্দা চরিত্রে আফরান নিশো
বিনোদন

গোয়েন্দা চরিত্রে আফরান নিশো 

সান নিউজ ডেস্ক : প্রথমবারের মতো ওয়েব সিরিজে জাঁদরেল গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে।বাংলা নির্মাণে যুক্ত হচ্ছে আরও একটি গোয়েন্দা চরিত্র- কাইজার।

আরও পড়ুন :

আর এটি আনছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই। পরিচালনায় আছেন তানিম নূর।

গোয়েন্দা চরিত্রটি নিয়ে আফরান নিশোর ভাষ্য, ‌‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ। তার অনেকরকম সমস্যা আছে। কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি। কাইজারের ট্রেলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দর্শকেরা আমাকে কাইজার হিসেবে কীভাবে নেয় তা জানার অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট। বদমেজাজি এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণির।

কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী হৃদ্ধিসহ আরও অনেকে।

সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আগামী ৮ জুলাই এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা