পশুদের চিন্তায় রাতে ঘুম হচ্ছে না
বিনোদন
সিলেটের বন্যা পরিস্থিতি

পশুদের চিন্তায় রাতে ঘুম হচ্ছে না

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অর্থাৎ সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। খাদ্য সংকটে এবং ফের বন্যার শংকায় দিন কাঁটাচ্ছেন বানভাসিরা।

আরও পড়ুন : বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অগ্নি খ্যাত নায়িকা মাহিয়া মাহি সিলেটের ভয়াবহ বন্যায় মন ভালো নেই। বানভাসি মানুষের পাশাপাশি সেখানকার পশু-প্রাণীগুলোর চিন্তায় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না এ অভিনেত্রীর।

ফেসবুক লাইভে মাহি বলেন,'মানুষ তো কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু প্রাণীগুলো কীভাবে নিজেদের রক্ষা করবে- এই নিয়ে টেনশনে আমার রাতে ঠিকমতো ঘুম হয় না।

আমার যদি সামর্থ্য থাকত, উপায় থাকত তাহলে কুকুর থেকে শুরু করে যত গরু, ছাগল আছে সবগুলো আমি নিয়ে আসতাম। তাদের একটা নিরাপদ জায়গায় রাখতে পারলে আমার শান্তি লাগত। কারণ, পশু-প্রাণীর প্রতি আমার প্রচণ্ড মায়া।’

আরও পড়ুন : ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহা?

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মাহি ও তার স্বামী রাকিব সরকার। ইতোমধ্যে তারা একটি টিমও গঠন করেছেন।

রোববার (১৯ জুন) রাত আটটার পর ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান জনপ্রিয় এ নায়িকা।

আরও পড়ুন : বন্যায় ৩৬ জনের মৃত্যু

মাহি জানান, ‘সিলেটে বন্যার যে পরিমাণ ভয়াবহ অবস্থা, আমাদের সবারই যার যার জায়গা থেকে কিছু করা উচিত। আমরা সবাই সিলেট খুব পছন্দ করি।

জীবনে অনেকবার অনেকেই সিলেটে ঘুরতে গেছেন। সিলেটের সৌন্দর্য উপভোগ করতে গেছেন। সিলেটের এই দুর্দিনে সবারই এগিয়ে আসা উচিত।’

আরও পড়ুন : আসামে বন্যায় ১১ জনের মৃত্যু

মাহির স্বামী রাকিব বলেন, ‘সিলেটের বন্যাকবলিত মানুষের যে দুর্ভোগ, এ সময় যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

সিলেটের কোন এরিয়াতে মানুষ বেশি অবহেলিত, এই মুহূর্তে কাদের পাশে দাঁড়ানো উচিত এবং কী ধরনের সহযোগিতা নিয়ে আমরা বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি- এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন।’

আরও পড়ুন : নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

প্রসঙ্গত, মাহিয়া মাহির প্রাক্তন শ্বশুরবাড়ি সিলেট। আপাতত ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা সিনেমা জগতের ব্যস্ততা কমিয়ে রেস্তোরাঁ ব্যবসায় মনোযোগী হয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা