বিনোদন

কষ্ট আমি নিলাম, সুখ তোমাকে দিলাম

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী বলেছেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য। ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

আরও পড়ুন: বদলে গেছেন রণবীর!

গত শুক্রবার (১৭ জুন) রাতে ইনস্টাগ্রামে এলো চুলে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে এসব কথা লেখেন মৌসুমী।

প্রসঙ্গত, কয়েক আগে মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন ওমর সানী। তিনি এখনও তার অভিযোগে অনড়। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

আরও পড়ুন: প্রবাসীকে থেকে আনতে গিয়ে নিহত ৩

সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে নিজেদের মনোমালিন্যের পালা শেষে ফের এক হয়েছেন ওমর সানী-মৌসুমী। গত বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানী তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

ক্যাপশনে সানী লিখেছেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।’ সানীর পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সানী-মৌসুমীর অনুরাগীরা তাদের একসঙ্গে দেখে শুকরিয়া আদায় করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা