আল্লু অর্জুন
বিনোদন

আল্লুর বিরুদ্ধে থানায় অভিযোগ

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার বিরদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন একজন সমাজকর্মী। প্রতারণামূলক ও ভুল তথ্য প্রচারের অভিযোগে হায়দরাবাদের আম্বারপেট থানায় এই অভিযোগ করেন কোথা উপেন্দ্র রেড্ডি।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস এর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রী চৈতন্য এডুকেশনাল ইনস্টিটিউটের একটি বিজ্ঞাপনে দেখা গেছে আল্লু অর্জুনকে। এই বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। বিভ্রান্তিমূলক এই বিজ্ঞাপনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আম্বারপেট থানায় অভিযোগ করেন সমাজকর্মী কোথা উপেন্দ্র রেড্ডি। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান ও আল্লু অর্জুনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এর আগে একটি ফুড ডেলেভারি অ্যাপ ও বাইক অ্যাপের প্রচার করে সমালোচনার মুখে পড়েছিলেন আল্লু অর্জুন।

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হওয়ায় দ্বিতীয় পার্ট নির্মাণের আয়োজন চলছে। আপাতত আল্লু অর্জুনের হাতে এই সিনেমার কাজ রয়েছে। জোর আলোচনা চলছে এ সিনেমার জন্য শত কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি জঘন্য অপরাধ

প্রসঙ্গত, আল্লু অর্জুন একজন ভারতীয় তেলুগুভাষী চলচ্চিত্র অভিনেতা। পারাগু ও ভিদাম ছবিতে অভিনয়ের জন্য তিনি দুইটি ফিল্মফেয়ার সেরা তেলুগু অভিনেতা পুরস্কার এবং আরিয়া ও পারাগু এর জন্য দুইটি নন্দী বিশেষ জ্যুরি পুরস্কার পেয়েছেন। তিনি গান্ত্রোত্রী চলচ্চিত্রে অভিনয় করে সিনেমা এ্যাওয়ার্ডের সেরা নবাগত পুরস্কার জিতে নেন। বর্তমানে তিনি জয় আলুক্কাস, কোলগেট, লট মোবাইলস এবং সেভেন আপের পণ্য দূত। কেরালাতে তিনি ভক্তদের কাছে নিজেকে মল্লু অর্জুন নামে পরিচয় দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা