বিনোদন

নেচে ভাইরাল বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রী

বিনোদন ডেস্ক: ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এ আর রহমানের ‘বারছো রে মেঘা মেঘা’ হিন্দিগানে নেচে প্রশংসা কুড়িয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও ড্যান্স ক্লাব নৃত্যধারার প্রতিষ্ঠাতা রোকসানা রহমান রিমির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে সম্প্রতি ভিডিওটি ভাইরাল হয়।

আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গঠিত ড্যান্স ক্লাব নৃত্যধারার সদস্যদের আয়োজন ও অংশগ্রহণে ক্যাম্পাসের বিভিন্ন লোকেশনে ভিডিওটি ধারণ করা হয়েছে। নৃত্যধারার প্রতিষ্ঠাতা রোকসানা রহমান রিমি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শেষবর্ষের ছাত্রী। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুর রহমানের মেয়ে।

নাচে অংশ নেওয়া অন্যরা হলেন একই বিভাগের শেষবর্ষের ছাত্রী শাহনাজ সুলতানা রুবি, দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের মাইমুনা জীবন একান্ত, পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারে শাওলী ইসরাত, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ইসরাত ফারজানা অপু এবং গণিত বিভাগের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ছাত্রী সুমাইয়া খান স্মিতি।

আরও পড়ুন: দুই বাংলায় মিথিলার বিরল রেকর্ড

এ বিষয়ে রোববার (১২ জুন) সন্ধ্যায় ড্যান্স ক্লাব নৃত্যধারার প্রতিষ্ঠাতা রোকসানা রহমান রিমি বলেন, ‘ছোটবেলা থেকেই নাচ আমার ফ্যাশন ছিল। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ড্যান্স ক্লাব ছিল না। এ কারণে আমি উদ্যোগ নিয়ে ২০১৯ সালে ১৫ জানুয়ারি নৃত্যধারা ড্যান্স ক্লাবটি প্রতিষ্ঠা করি। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ৫৪ জন।’

তিনি আরও বলেন, আমরা বেশ কয়েকটি জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে আমরা ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী এ আর রহমানের ‘বারছো রে মেঘা মেঘা’ হিন্দিগানে নেচে প্রচার করেছি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার বিষয়টিও প্রকাশ পাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা