মানুষ চলচ্চিত্রে বিনিয়োগ করতে চায় না
বিনোদন
এফডিসিতে ঝগড়া-ঝাটি

মানুষ চলচ্চিত্রে বিনিয়োগ করতে চায় না

বিনোদন ডেস্ক : ‘বাংলাদেশের সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে, চলচ্চিত্র মৃত হয়ে যাচ্ছে- এই কথাগুলো আমি মেনে নিতে পারি না। আমি তো দেখছি দেশের সিনেমার উন্নতি হচ্ছে। আসলে এ দেশের চলচ্চিত্র কখনোই মরে যাবে না। তবে এফডিসিতে ঝগড়াঝাটি, রেষারেষি, একজন আরেকজনকে দোষারোপের কারণে মানুষ চলচ্চিত্রে বিনিয়োগ করতে চায় না।’

আরও পড়ুন : ভালো নির্বাচন করতে পারবো

শনিবার (১১ জুন) রাজধানীর একটি রেস্তোরাঁয় তার ‘দিন-দ্যা ডে’ ছবির মুক্তির ঘোষণা ও ছবির ট্রেলার উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনে নায়ক ও প্রযোজক এসব কথা বলেন অনন্ত জলিল।

তিনি আরও বলেন, ‘আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই এখন শিল্পী সমিতির দায়িত্বে এসেছেন। তিনি একজন ভালো মানুষ। দেখি তিনি এসব ঝগড়াঝাঁটি নিরসন করতে পারেন কি না।’

আরও পড়ুন : কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দিন: দ্য ডে’। তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এই সিনেমাটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে।

অনন্ত জানান, ‘দিন: দ্য ডে’ ছবিটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে। দেশপ্রেম, অ্যাকশন, রোমান্স, থ্রিলার, সাসপেন্স; সবই থাকবে তাদের বিগ বাজেটের ছবিটিতে। দর্শক ছবিটি দেখতে গিয়ে লোকেশন, ক্যামেরার কাজ দেখেও মুগ্ধ হবেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

অনন্ত বলেন, ‘অনেকেই মজা করছেন যে অনন্ত ১০০ কোটি টাকায় কি ছবি বানালো? আপনারা আজ দুটি ট্রেলার দেখেছেন। সেখান থেকে আমি একটি ট্রেলার নির্বাচন করবো। ট্রেলার দেখে আপনারা কিন্তু এর প্রশংসা করেছেন, মুগ্ধ হয়েছেন।

আমার বিশ্বাস ছবিটি মুক্তি পেলে সব দর্শকেই জবাবটা পাবেন যে আমি এত টাকা বাজেটে কেমন ছবি বানিয়েছি। টম ক্রুজের সিনেমা আপনারা অনেকেই দেখেন। সেসব ছবির ফিল পাবেন ‘দিন: দ্য ডে’-তে।’

আরও পড়ুন : চীন সীমান্তে নিখোঁজ দুই ভারতীয় সেনা

বর্ষা বলেন, ‘ইরান একটি কনজারভেটিভ দেশ। সেখানে নারীদের পোশাক ও চলাফেরায় অনেক রেস্ট্রিকশন থাকে। সেসব মেনে কখনো প্রচুর গরম কখনোবা বরফের মতো ঠান্ডা পরিবেশে এ সিনেমার কাজ করেছি। বিশাল ইউনিট নিয়ে। সব শ্রম, মেধার বিনিয়োগ স্বার্থক হবে ছবিটি দর্শকের মনে দাগ কাটলে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা