বিনোদন

মৃত অবস্থায় টিভি উপস্থাপককে উদ্ধার

বিনোদন ডেস্ক: পাকিস্তানের বিতর্কিত ও অন্যতম প্রখ্যাত টিভি উপস্থাপক আমির লিয়াকত হোসেন ৫০ বছর বয়সে মারা গেছেন। করাচির নিজ বাড়িতে তাকে অচেতন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কঠিন বিপদে শাহরুখের নায়িকা

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টিভি উপস্থাপনা থেকে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন আমির লিয়াকত হোসেন। ইমরান খানের পিটিআই দল থেকে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছিলেন তিনি। ক্যারিয়ার জুড়ে বিতর্ক তৈরি করেছেন আমির। টিভি অনুষ্ঠানে নিঃসন্তান দম্পতিকে সন্তান দিয়ে প্রশংসায় ভেসেছেন আবার ঘৃণাবাদী বক্তব্য ছড়ানোয় নিষিদ্ধও হয়েছেন। স্পষ্টভাষী এই উপস্থাপকের ব্যক্তিগত জীবনও জনসাধারণের আগ্রহের বিষয়বস্তু ছিল। তার নানা কার্যকলাপ নিয়ে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়েছে।

জীবনের শেষ অধ্যায়ে আমির লিয়াকত হোসেন তৃতীয়বারের মতো বিয়ে করেছিলেন। তবে কয়েক মাসের মধ্যে প্রকাশ্য বিরোধের মধ্য দিয়ে সেই বিয়ের অবসান হয়। মে মাসে তার ১৮ বছর বয়সী স্ত্রী দানিয়া শাহ তালাকের নোটিশ দেন। আমিরের বিরুদ্ধে পারিবারিক নিপীড়ন এবং মাদকাসক্তির অভিযোগ আনেন তার স্ত্রী।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

পরবর্তীতে এক ভিডিও বার্তা প্রকাশ করে আমির ওই বিয়েকে ‘ব্যর্থতা’ দাবি করে অভিযোগগুলোকে ফেইক নিউজ আখ্যা দেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলা সমালোচনায় আহত হওয়ার কথা জানিয়ে পাকিস্তান ছাড়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পাকিস্তানের শীর্ষ মিডিয়াগুলোতে কাজ করেছেন আমির লিয়াকত হোসেন। জনগণের একটি অংশের কাছে তিনি নিঃসন্দেহে জনপ্রিয় ছিলেন তবে অনেকেই তাকে বিতর্কিত মনে করতেন।

আরও পড়ুন: নূপুর শর্মার গ্রেফতার দাবি

একজন বাকপটু বক্তা এবং একজন দুর্দান্ত শোম্যান যিনি রেটিং নিশ্চিত করতে পারতেন। শোগুলোতে ভাল স্ক্রিপ্টের পাশপাশি ধর্মীয় উপদেশও অন্তর্ভুক্ত থাকতো - সেইসাথে ঘন ঘন গালাগালি। শোতে আমন্ত্রিতরা তার বিরুদ্ধে লজ্জা দেওয়ার অভিযোগ আনতেন। তিনি আমন্ত্রিতদের বিরুদ্ধে ব্লাসফেমি, বিশ্বাসঘাতকতা বা ব্যভিচারের মতো কাজের জন্য অভিযুক্ত করতেন।

২০০৮ সালের সেপ্টেম্বরে আমির লিয়াকত হোসেন আহমদিয়া মতালম্বীদের পুরো একটি শো পরিচালনা করেন। এই শোতে দুই স্কলার বলেন, ভুয়া নবীর সঙ্গে সংশ্লিষ্টদের ‘খুন করা যায়’। এর ২৪ ঘণ্টার মধ্যে সিন্ধ প্রদেশের মিরপুর খাস শহরে আহমদিয়া সম্প্রদায়ের এক প্রখ্যাত সদস্যকে গুলি করে হত্যা করা হয়।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন তরুণী

পাকিস্তানের স্বাধীনচেতা নারীদের নিয়ে যৌনতাবাদী মন্তব্যের পরিচিত ছিলেন আমির লিয়াকত হোসেন। শিল্পী, লেখক কিংবা মানবাধিকার কর্মীরা প্রায়ই তার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন।

কুইজ শো পরিচালনা করে গাড়ি, মোটরসাইকেল, বাসাবাড়ির ইলেক্ট্রিক পণ্য উপহার দিতেন আমির লিয়াকত হোসেন। এমনকি পরিত্যক্ত শিশুদের উপহার হিসেবেও দিয়েছেন তিনি। ওই সময়ে তিনি দাবি করেন এই পদক্ষেপের লক্ষ্য শিশুদের একটি উন্নত জীবন পাওয়ার সুযোগ করে দেওয়া, রেটিং বাড়ানো নয়।

আরও পড়ুন: ব্রিটিশ ও মরক্কোর নাগরিকের মৃত্যুদণ্ড

২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত পার্লামেন্টের সদস্য ছিলেন আমির লিয়াকত হোসেন। ওই সময় তাকে এমকিউএম পার্টি বহিষ্কার করে। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী ছিলেন তিনি। ২০১৮ সালে আবার রাজনীতিতে ফেরেন আমির লিয়াকত হোসেন। তেহরিক-ই-ইনসাফ পার্টিতে যোগ দিয়ে পরের বছর পার্লামেন্ট সদস্য হন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা