আতিফ আসলামের জন্য বিয়ে পেছালেন তরুণী
বিনোদন

আতিফ আসলামের জন্য বিয়ে পেছালেন তরুণী

বিনোদন ডেস্ক : পাকিস্তানী কণ্ঠশিল্পী আতিফ আসলামের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। কানাডায় ফের প্রমাণিত হলো। সেখানের এক তরুণীকে এতটাই পছন্দ করেন যে, তার কনসার্টে অংশ নিতে ওই তরুণী নিজের বিয়ের তারিখ-ই পিছিয়ে দেন।

আরও পড়ুন : গাফ্‌ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

কানাডার টরোন্টো শহরে গত ২২ মে আতিফ আসলামের এক কনসার্টকে ঘিরে মজার এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন ও জিও নিউজ।

দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, টরোন্টোর ওই লাইভ কনসার্টে আতিফ আসলাম একটি ব্যানার হাতে নিয়ে পড়েন। তাতে লেখা ছিল- ‘এই কনসার্টটির কারণে আমার বাগদত্তা আমাদের বিয়ে পিছিয়ে দিয়েছেন।’

আরও পড়ুন : আলোচনায় রাজি ইমরান খান!

ব্যানারটি লিখেছেন ওই তরুণীর বাগদত্ত। যিনি কিনা আতিফ আসলামের দৃষ্টি আকর্ষণ করতেই কনসার্টে ব্যানার নিয়ে আসেন। আর সফলও হন তিনি; তার ব্যানারটি ঠিকই আতিফ আসলামের নজরে পড়ে।

আতিফ আসলাম তখন ওই তরুণীকে উদ্দেশ্য করে বলেন, ‘বাগদান তো হয়েই গেল। কিন্তু আমার খাবার কোথায়?’

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

জানা যায়, ওই তরুণী কানাডায় থাকলেও তিনি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা