অপু বিশ্বাস
বিনোদন

আমি আপনাদেরই মেয়ে

সান নিউজ ডেস্ক: ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শুক্রবার (২৭ মে) অপু হাজির হন আমের শহর খ্যাত রাজশাহীতে। তবে সিনেমার কাজ কিংবা আম কেন্দ্রিক কোনো প্রয়োজনে নয়, তার সফর ছিল একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য। সেখানে তিনি বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: শুভকে ছাড়া কিচ্ছু ভাবতেই পারি না

উপস্থিত মানুষের কাছে বাংলা সিনেমার জন্য দোয়া প্রার্থনা করেছেন অপু। তিনি বলেন, ‘আমি আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ার মেয়ে। আপনাদেরই মেয়ে। আপনারা আমাকে ভালোবাসবেন। আমার সিনেমা দেখবেন। বাংলা সিনেমার উন্নয়নের জন্য দোয়া করবেন।’

রাজশাহীর বানেশ্বরে আয়োজিত ‘মার্সেল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মার্সেলের শুভেচ্ছাদূত চিত্রনায়ক আমিন খান। তিনি বলেছেন, ‘রাজশাহী বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ এলাকা। এখানকার মানুষগুলোও অনেক ভালো। তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করে।’

ম্যাচ শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেন আমিন খান ও অপু বিশ্বাস।

আরও পড়ুন: ভার্মি কম্পোস্টে মোজাম্মেলের মুখে ফুটেছে হাসি

প্রসঙ্গত, অপু বিশ্বাস ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

অপু সর্বশেষ কাজ করেছেন ‘ট্র্যাপ’ নামের একটি সিনেমায়। এতে তার নায়ক জয় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করছেন দ্বীন ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা