বিনোদন

আরও এক অভিনেত্রীর আত্মহত্যা

বিনোদন ডেস্ক: কলকাতায় আরও এক অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মঞ্জুষা নিয়োগী। শুক্রবার (২৭ মে) সকালে পাটুলির একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুসিক মেয়রপ্রার্থীরা পেলেন প্রতীক

শুক্রবার (২৭ মে) সকালে ডাকাডাকি করা সত্ত্বেও দরজা খোলেননি মঞ্জুষা। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় বীভৎস ওই দৃশ্যষ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তবে মেয়ের এমন মর্মান্তিক পরিণতির জন্য দায়ী করেছেন বিদিশার মৃত্যুকেই। শুধু তাই নয়, পল্লবীর মৃত্যুর প্রভাবও পড়েছিল মঞ্জুষার ওপরে। দাবি পরিবারের।

মঞ্জুষার পরিবারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রয়াত অভিনেত্রী বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। কয়েকদিন আগেই মঞ্জুষা পাটুলির বাড়িতে এসেছিলেন। এর মধ্যেই বিদিশার মৃত্যুর খবর শুনতে পান। এরপরই তিনি অবসাদ-দুশ্চিন্তায় ভুগতে থাকেন। শেষপর্যন্ত বেছে নেন আত্মহননের পথ। বিদিশা আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে গেছেন। তবে মঞ্জুষার মরদেহের পাশে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

তবে মঞ্জুষার মা জানান, বিদিশার খবর শোনার পর তিনি বলেছিলেন, 'আমিও বিদিশার মতো করব’। রহস্যজনক এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বিদিশার সুইসাইড নোটে ভয়ঙ্কর তথ্য

মঞ্জুষার মা জানিয়েছেন, বৃহস্পতিবারও (২৬ মে) শুটিং করেছিলেন মঞ্জুষা। বাড়িতে ফিরে নিজের প্রিয় খাবার গলদা চিংড়িও খেয়েছিলেন। এদিন স্বামীর সঙ্গে তার কিছুটা মনোমালিন্য হয়। পেশাগত কারণে খাওয়া দাওয়া কম করতেন অভিনেত্রী। এ নিয়ে বকাবকি করতেন তার স্বামী। বৃহস্পতিবার মঞ্জুষাকে নিতে তাদের বাড়িতে এসেছিলেন স্বামী। কিন্তু মঞ্জুষা যেতে রাজি হননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা