বলিউড আমার বাপের না - উরফি জাভেদ
বিনোদন

বলিউড আমার বাপের না

বিনোদন ডেস্ক : টিভি পর্দার অনেক জনপ্রিয় তারকাই সিনেমা জগতে এসে বিখ্যাত হয়েছেন। বলিউডেও এই তালিকা বেশ দীর্ঘ । সম্প্রতি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’-তে অভিনয়ের মধ্য দিয়ে তৈরি আলোড়ন করেছেন শান্তনু মহেশ্বরী ।

আরও পড়ুন : ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডেল্টা প্ল্যান

অপরদিকে ‘বিগবস’ তারকা শেহনাজ গিল সালমান খানের সঙ্গে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’-তে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।

উরফি জাভেদ টেলিভিশন পর্দার আরেক জনপ্রিয় তারকা। মিডিয়া পাড়ায় যিনি নিজের অদ্ভুত সব ফ্যাশনের জন্য পরিচিত।

প্রায়ই আলোচনায় থাকেন এসব নিয়ে এই 'বিগবস ওটিটি' তারকা। কিন্তু এত খ্যাতি অর্জন করেও কোনো সিনেমার অফার পাচ্ছেন না উরফি জাভেদ।

আরও পড়ুন : ট্যাক্স দিয়ে পাচারকৃত টাকা আনা যাবে

বিগ বস ওটিটি-তে অংশগ্রহণের মাধ্যমে লাইমলাইটে এসেছিলেন উরফি। এরপর তার ভিন্নধর্মী পোশাক কখনো হাওয়াই মিঠাই, কখনো কাঁচের কিংবা শেকলের তৈরি ড্রেসের জন্য পাপ্পারাজিদের প্রিয় উঠেন তিনি। হয়েছেন খবরের শিরোনাম। আবার কখনো ট্রলের শিকারও হয়েছেন।

বলিউডে অফার পাচ্ছেন না কেন? সম্প্রতি ইটাইমস টিভি এমনটাই প্রশ্ন করে উরফির কাছে। স্পষ্টবাদী উরফি উত্তরে বলেন, ‘কারণ বলিউড আমার বাপের না। আমি খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবো এটা ভাবা ভুল হবে। বলিউডে কাজ পেতে হলে আমাকে আরও ৫ বছর সময় দিতে হবে।’

আরও পড়ুন : ফের কমেছে স্বর্ণের দাম

উরফিকে আরও প্রশ্ন করা হয় তিনি মনোযোগ আকর্ষণের জন্য অদ্ভুত ডিজাইনের পোশাক পরেন কিনা? জবাবে তিনি বলেন, ‘মনোযোগ কে না চায়? যারা বলে তারা মনোযোগ চায় না তারা মিথ্যা বলছে। তাহলে আমি কেন মনোযোগ পাওয়ার জন্য এমন করবো না! আমি সিনেমা পাচ্ছি না, কিন্তু তবুও আমি কি এভাবে নিজের জন্য ভালো করছি না?’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা