নিপুণ
বিনোদন

ফের নিপুণের চমক

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন তিনি। সিনেমাটির নাম ‘ভাগ্য’। ছবিটিতে বেশ চমৎকার একটি চরিত্রে দেখা যাবে নিপুণকে।

আরও পড়ুন: কণ্ঠশিল্পী নিলয়ের আত্মহত্যা!

জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগমী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ।

নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা।

একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’

আরও পড়ুন: দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’

‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন চিত্রনায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’।

নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা