ছবি: সংগৃহীত
বিনোদন

স্বামীকে নায়ক বানাতে চান মাহি

সান নিউজ ডেস্ক: গত বছর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে ভালোবেসে বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাকিবের সঙ্গে বিয়ের পর থেকে সুখেই কাটছে তার নতুন সংসার জীবন। গেল রমজানে স্বামীর সঙ্গে চালু করেছেন রেস্তোরাঁ ব্যবসা। এখন সংসারের পাশাপাশি ব্যবসা নিয়েই নায়িকার ব্যস্ততা।

আরও পড়ুন: হয়রানির শিকার দিয়া মির্জা

এ কারণেই সিনেমায় সময় দিতে পারছেন না মাহি। তবে গুঞ্জন ছড়িয়েছে, সিনেমা ছেড়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে মাহি বলেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি মানে সিনেমা ছেড়ে দিয়েছি, এমন নয়। আগে একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। তবে এখন সেটা কমিয়ে দিছিয়েছি। বছরে এখন একটি বা দুটি সিনেমায় কাজের সিদ্ধান্ত নিয়েছি।’

নায়িকা মাহি এখন ব্যবসায়ীও বটে। তাই আরেকটি ব্যবসায়িক ভাবনা তার মাথায় এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ নিজের টাকা দিয়ে সিনেমা বানাবেন। মজার ব্যাপার হলো, নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। অবশ্য কবে নাগাদ প্রযোজনায় নামবেন, স্পষ্ট করে সেই তথ্য দেননি ‘অগ্নি’ খ্যাত নায়িকা।

আরও পড়ুন: সিলেটে বিশুদ্ধ পানির সংকট

প্রসঙ্গত, মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন। তাদের বিচ্ছেদ ঘটে ২০২১ সালের জুন মাসে। বর্তমানে তিনি গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তারা ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা