অভিষেক-বর্ষাকে নিয়ে সেলফিতে ঐশ্বরিয়া
বিনোদন

অভিষেক-বর্ষাকে নিয়ে সেলফিতে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : সারাদেশের সোশ্যাল মিডিয়া এখন মেতে আছে চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী-চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে। তারা দু’জন বর্তমানে অবস্থান করছেন ফ্রান্সের কান শহরে। সেখানে বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন : আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বের বিভিন্ন তারকাদের সঙ্গে কান উৎসবে গিয়ে দেখা হচ্ছে অনন্ত-বর্ষার। তারা কথা বলছে, আড্ডা দিচ্ছেন, আবার একসঙ্গে ছবির ফ্রেমে বন্দি হচ্ছেন। তেমনই বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন।

অনন্ত ও বর্ষা এই ছবির পেছনের গল্প জানালেন। কান থেকে দেশের একটি গণমাধ্যমের লাইভে যুক্ত হন তারা। সেখানে অনন্ত বলেন, “একই রেস্তোরাঁয় আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম। তখন তারা জানতে চেয়েছিল, ‘তোমরা কোথা থেকে এসেছ?’ বললাম, ‘বাংলাদেশ থেকে এসেছি।’

আরও পড়ুন : চলে গেলেন আবদুল গাফফার চৌধুরী

এরপর ওরা জানতে চাইল, এখানে কোনও কারণে এসেছি কি না। তখন বলেছি, ‘এটা আমাদের দুর্ভাগ্য—বাংলাদেশের সব টিভিতে আমরা তোমাদের দেখি, সে কারণে আমরা জানি তুমি অভিষেক, সে ঐশ্বরিয়া রাই। আমরাও বাংলাদেশের চলচ্চিত্র তারকা, কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের চ্যানেল তোমাদের ওখানে দেখা যায় না।’’

অভিষেক ও ঐশ্বরিয়া নিজ থেকে অনন্ত-বর্ষার সিনেমার ক্লিপ দেখার ইচ্ছে পোষণ করেন। অনন্ত বলেন, ‘তারা জানতে চাইল, তোমরা কী ধরনের সিনেমা নির্মাণ করো। তারপর আমাদের সিনেমার ক্লিপস দেখতে চাইল।

আরও পড়ুন : আসামে বন্যায় ৯ জনের প্রাণহানি

ইরানি সিনেমার (দিন : দ্য ডে) ট্রেইলার দেখালাম অভিষেক-ঐশ্বরিয়াকে। বলল, এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না, আমেরিকান সিনেমার মতো, বলিউড সিনেমার মতোই। বলেছি, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।’

এর ফাঁকেই বর্ষা জানান, আলাপের এক পর্যায়ে ঐশ্বরিয়া নিজেই ওই সেলফিটি তুলেছেন।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত

প্রসঙ্গত, অনন্ত ও বর্ষা কান উৎসবে গেছেন তাদের ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেলার নিয়ে। উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শে দু ফিল্ম’-এ দেখানো হবে ট্রেলারগুলো। সেটা দেখে যদি কোনো প্রযোজক-ব্যবসায়ী আগ্রহী হন, তারা এগুলো কিনে নেবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা