বিনোদন

আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রত্না কবির সুইটি জানিয়েছেন, ‘আমি বেকার থাকলেও ভালো গল্প না হলে ফিরতাম না। যে কারণে ফিরিনি। কারণ, মাঝে দিয়ে আমি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলাম। দুই তিনটা সিনেমায় কাজ করে আমার সঙ্গে এমনটা হয়েছিল। আমি যে চরিত্রে অভিনয় করেছি, আমাকে যেভাবে পর্দায় থাকার কথা ছিল, কিন্তু সিনেমা রিলিজের সময় আমি তার উল্টোটা পাই। এমনকি পরে দেখি ছবির মান ও অন্যান্য পরিবেশ, অনেক কিছু বদলে গেছে। অডিয়েন্সের কাছে আমি লজ্জিত হয়েছি।’

আরও পড়ুন: নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার

জানা গেছে, মূলত প্রতারিত হয়ে অভিমানে সিনেমাজগত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে এবার ফিরলেও প্রতারিত যেন না হন, সেদিকে বেশ খেয়াল রেখে কাজ করে যাবেন বলে জানান এই চিত্রনায়িকা।

তিনি বলেন, ‘এখন জেনেবুঝে কাজ করতে চাই। আমি আর কোনো ধরনের প্রতারিত হতে চাই না। আগে সহজ–সরল মনে পা বাড়াতাম, এখন অনেক সতর্ক হয়ে পা বাড়াব। কাজী হায়াত সাহেব, মোহাম্মাদ হান্নান সাহেবসহ অনেক ভালো নির্মাতার সিনেমায় অভিনয় করে রত্না হয়েছি। কোনো বাজে কাজ আমি আর করব না।’

এর আগে ২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এ ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস’ ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করেন।

অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তিনি। হঠাৎ করেই আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ‘কিশোর গ্যাংস্টার’ নামে নতুন ছবিতে অভিনয় করছেন। ছবিতে রত্নার বিপরীতে দেখা যাবে নবাগত এক নায়ককে। ছবিটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। বর্তমানে গাজীপুরে সিনেমাটির দৃশ্য ধারণ হচ্ছে। ‘কিশোর গ্যাংস্টার’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন রোবেকা রউফ, আনোয়ার সিরাজী, ডন প্রমুখ।

আরও পড়ুন: বিএমডব্লিউ উপহার পেলেন রাখি সাওয়ান্ত

রত্না নতুন সিনেমা নিয়ে বলেছেন, শহর ও গ্রামের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি । শহর থেকে গ্রামে এসে খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। এ নিয়ে নানান কাণ্ড। তারপর কী হয়, তা জানতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে। বেশ কদিন ধরেই গাজীপুর শুটিং করছি। গানের অংশের শুটিং এখন বাকি আছে। এ ছাড়া আমার অংশের কাজ শেষ প্রায়। শিগগিরই গানের অংশের শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এছাড়া রত্না অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জুয়েল ফারসির ‘অরুণ বরুণ কিরণ মালা’, সত্য রঞ্জন রোমান্সের ‘পরাণ পাখি’, সরকারি অনুদানে ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’, রকিবুল আলম রকিবের ‘নষ্ট মুন্না’, তাজুল ইসলাম এডিনের ‘কঠিন লড়াই’ সিনেমাগুলো। শিগগিরই সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা