বিএমডব্লিউ উপহার পেলেন রাখি সাওয়ান্ত
বিনোদন

বিএমডব্লিউ উপহার পেলেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের জীবনে ফের বসন্ত এসেছে । সম্প্রতি বিশেষ মানুষের সঙ্গে ধরা দিয়েছিলেন ক্যামেরায়। আদিল খান দুরানি নামে এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

আরও পড়ুন : ফের ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

অভিনেত্রী জানিয়েছিলেন, আদিলের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছেন। রাখির প্রেমিক কী করেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ইতোমধ্যে প্রেমিকাকে বিএমডব্লিউ কিনে দিয়েছেন তিনি।

অবশেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে প্রেমিক আদিলকে প্রকাশ্যে আনেন রাখি। ভিডিও কলে দেখিয়ে আদিলের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। শুধু তাই নয়! সবার সামনে ভিডিও কলেই চুমুও খেয়েছিলেন তিনি।

আরও পড়ুন : ‘শেখ হাসিনার নামে হোক পদ্মা সেতু’

আলোচিত নানা কাণ্ডের মধ্যে দিয়ে বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসেন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি। এবার ফের সম্পর্কের জেরেই সংবাদ শিরোনামে তিনি।

প্রসঙ্গত, বিতর্কিত রাখি সাওয়ান্ত কয়েক মাস আগেই বিয়ে করেন। কিন্তু স্বামীর পরিচয় সামনে আনেননি। এরপর বিগ বসের মঞ্চে সবাইকে পরিচয় করান স্বামী রীতেশের সঙ্গে। বিগ বসের ঘরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার কিছুদিন পরই সম্পর্কে ইতি টানেন।

আরও পড়ুন : ‘গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়’

অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকেন। অনেকেই অভিযোগ করেন, বিয়েটি সাজানো। কিন্তু এরপর যেভাবে বিচ্ছেদের কারণে ভেঙে পড়েন তিনি, তা দেখে জল্পনা কেটে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা