বিনোদন

হানিফ সংকেতের চমক 

বিনোদন ডেস্ক: নিজের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চমক নিয়ে আসছেন জননন্দিত নির্মাতা হানিফ সংকেত। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি বুধবার (৪ মে) বাংলাদেশ টেলিভিশনে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার হবে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আরও পড়ুন: ১ কেজি গাঁজা ও ১০৭০ ইয়াবা উদ্ধার

এবারের পর্ব ধারণ করা হয়েছে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ইত্যাদির শিল্প নিদের্শনা দিয়েছেন মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ।

জানা গেছে, নানা চমক নিয়ে এবারের ঈদ ইত্যাদি সাজিয়েছেন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ শুরু হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এ গানটি দিয়ে। থাকছে দেশাত্মবোধক গান, গেয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনসহ পাঁচ সংগীত তারকা। বাকিরা হলেন—রবি চৌধুরী, শুভ্রদেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার।

গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। এছাড়া বাড়তি চমক হিসেবে থাকছে বিদেশে ঈদের খাবার এবং গ্রিস প্রবাসী কয়েকজন কৃষিকর্মীর প্রবাসের ঈদের অনুভূতি নিয়ে প্রতিবেদন। এ ছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে এবারের পর্বে।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীর হামলায় আহত পুলিশ

সুরে সুরে গানের গল্পে ফেরদৌস তারিনের অভিনয়ের মাধ্যমে উঠে এসেছে এক দম্পতির তিন সময়ের ঈদের কথা। এছাড়া দলীয় সংগীত পর্বে অংশগ্রহণ করেছেন তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ছয় জন দর্শকের মুখোমুখি হয়েছেন অভিনয় তারকা অপূর্ব ও পূর্ণিমা।

ঈদ ইত্যাদির এই আয়োজনে অংশ নিয়েছেন, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, বড়দা মিঠু, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আমিন আজাদ, কামাল বায়েজিদ, জিয়াউল হক পলাশ, সাব্বির আহমেদ, নাদিয়া আফরিন মিম, বিলু বড়ুয়া, জামিল হোসেন, সজল, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, জাহিদ শিকদার, নাফা, সঞ্জীব আহমেদ, আবু হেনা রনি, তারিক স্বপন, নজরুল ইসলাম, রতন খান, নিপু, সাবরিনা নিসা, সুবর্ণা মজুমদার, সঞ্জয় রাজ, সিলভিয়া, রবিন চৌধুরী, তিন্নি গ্লোরিয়া, মনজুর আলম, বেলাল আহমেদ মুরাদ প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা