নানাকে নিয়ে উড়াল দিলেন পরীমণি
বিনোদন

নানাকে নিয়ে উড়াল দিলেন পরীমণি

বিনোদন ডেস্ক : বাংলাদেশে মঙ্গলবার (৩ মে) উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পরিবার ও কাছের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর থেকে লাখো মানুষ ছুটে গেছেন গ্রামে।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

ঢাকাই সিনেমার বহুল আলোচিত জনপ্রিয় নায়িকা পরীমণিও বাদ পড়েননি । তবে তিনি গ্রামের বাড়িতে নয়, গেছেন অন্য কোথাও। স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে পরী উড়াল দিয়েছেন কক্সবাজারে।

সোমবার (২ মে) সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি শেয়ার করেন পরীমণি।

বিমানবন্দরে দেখা যায়, কালো পোশাকে সেজেছেন পরী ও রাজ। নায়িকার নানার পরনে নীল রঙের পাঞ্জাবী। ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন ‘ঈদের ছুটি’।

আরও পড়ুন : ২১৯ শিশু ইউক্রেন যুদ্ধে নিহত

যদিও পরী নিজে উল্লেখ করেননি কোথায় যাচ্ছেন। তবে তিনি বিমানের টিকিটের ছবি যুক্ত করেছেন পোস্টে। সেই টিকিটেই দেখা গেল গন্তব্যের নাম- কক্সবাজার। অর্থাৎ এবারের ঈদটা কাছের দুই মানুষকে নিয়ে সমুদ্রের তীরে কাটাবেন পরীমণি।

পরীমণি ও রাজ দম্পতির এটিই হতে যাচ্ছে প্রথম ঈদ। গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছেন তারা। এরপর অবশ্য এ বছরের জানুয়ারিতে ফের ঘটা করে বিয়ে সারেন। বর্তমানে তারা সুখে সংসার করছেন।

আরও পড়ুন : ঈদ উপলক্ষ্যে বেড়েছে গোশতের দাম

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখও দারুণভাবে উদযাপন করেছেন রাজ ও পরীমণি। সেদিন তারা ইফতার করেছেন জলের ওপর নৌকায় বসে। ইচ্ছেমতো ঘুরেছেন চাঁদের আলো মাখা রাতে।

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমায় পরীমণি ও রাজ জুটি বেঁধে কাজ করেছেন। এতে কাজ করতে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন ও বিয়ে করেন। বর্তমানে পরী অন্তঃসত্ত্বা। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন নায়িকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা