গান শেষে ওমরাহ পালনে মাহফুজুর রহমান
বিনোদন

ওমরাহ পালনে গেলেন মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক : প্রতি ঈদেই গান নিয়ে হাজির হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রচার হতে দেখা যায় তার একক গানের অনুষ্ঠান। এবারের ঈদেও গান নিয়ে হাজির হবেন তিনি।

আরও পড়ুন : ভিডিও-বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

তৈরি হয়ে গেছে এরইমধ্যে তার গানের অনুষ্ঠান। এটি প্রচারে আসবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।

এই অনুষ্ঠান শেষ করেই পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন ড. মাহফুজুর রহমান। ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন গায়কের ঘনিষ্ঠ অভিনেতা ডি এ তায়েব।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন।’

আরও পড়ুন : ২১৯ শিশু ইউক্রেন যুদ্ধে নিহত

পোস্টটির সঙ্গে কিছু ছবিও জুড়ে দেন তায়েব। যেখানে মক্কার কয়েকটি ছবির সঙ্গে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ‘তুমি আমার প্রেয়সী’ নামের অনুষ্ঠানে গান গাইতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।

আরও পড়ুন : ঈদ উপলক্ষে বেড়েছে গোশতের দাম

প্রসঙ্গত, গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা