ফের বিয়ের পিঁড়িতে বসছেন কারিশমা?
বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন কারিশমা?

বিনোদন ডেস্ক : গুঞ্জন চলছে, নব্বই দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর আবারও বিয়ের পিঁড়িতে বসছেন।

আরও পড়ুন : শ্রমিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) ইনস্টাগ্রামে ভক্ত অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই এক ভক্ত প্রশ্ন করেন, কারিশমা কি আবার বিয়ের কথা ভাবছেন?

জবাবে মোটেই হেসে উড়িয়ে দেননি ‘রাজা হিন্দুস্তানী’, ‘জুবেইদা’, ‘দিল তো পাগল হ্যায়’-এর অভিনেত্রী। খবর আনন্দবাজার পত্রিকার।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

কারিশমা কাপুর অসুখী বিয়ে, দুঃসহ দাম্পত্য পিছনে ফেলে অনেকটা পথ একাই হেঁটেছেন। এবার ফের কি সাত পাকে ঘোরার অপেক্ষায় রাজ কাপুরের বড় নাতনি?

ভক্ত প্রশ্নের জবাবে শুধু বলেছেন, ‘ডিপেন্ডস’। কিন্তু কীসের ওপর নির্ভর করছে বিয়ের সিদ্ধান্ত? তা নিয়ে কিছুই খোলসা করেননি রণধীর কাপুরের এ কন্যা।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কারিশমা — এমন জল্পনার সূত্রপাত তার চাচাতো ভাই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে।

পাঞ্জাবি বিয়ের রেওয়াজে কনের হাত ঝাঁকানো সোনার গয়না যার হাতে গিয়ে পড়ে, ধরে নেওয়া হয় তার বিয়ের ফুল ফুটতে চলেছে। বিয়ের আসরে আলিয়ার হাতের চুড়ি থেকে খসে পড়া সেই সোনা গিয়ে পড়েছিল কারিশমার হাতে। আর তাতে নাকি উল্লাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী!

আরও পড়ুন : আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না

আহ্লাদে আটখানা হয়ে নাকি রণবীর-আলিয়ার বিয়ের কেকের ওপরেই প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলেন!

প্রসঙ্গত, ২০০৩ সালে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমার। টালমাটাল দাম্পত্য জীবনে জন্ম নেয় মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান।

২০১৪ সালে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা শুরু এবং বিস্তর কাঁদা ছোড়াছুড়ি। ২০১৬ সাল থেকে সন্তানদের নিয়ে একাই রয়েছেন কারিশমা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা