আরও বড় প্রলোভন দিলেও দেশ ছাড়তে প্রস্তুত নই - নগরবাউল জেমস
বিনোদন

‘আরও বড় প্রলোভন দিলেও দেশ ছাড়তে প্রস্তুত নই’

বিনোদন ডেস্ক : নগরবাউল খ্যাত উপমহাদেশের কিংবদন্তি গায়ক মাহফুজ আনাম জেমস। নিজ দেশকে অনেক জনপ্রিয় ও নন্দিত গান উপহার দেওয়া এই রক তারকা ভারতের বলিউডে গিয়েও তাক লাগিয়ে দেন।

আরও পড়ুন : চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

বলিউডের সিনেমায় তার গাওয়া পাঁচটি গান-‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ ছড়িয়ে যায় বিশ্বজুড়ে।

ঈর্ষান্বিত সাফল্যের পরও ২০১৩ সালের পর বলিউডের আর কোনো সিনেমায় শোনা যায়নি জেমসের দরাজ কণ্ঠ। এ নিয়ে গত ৯ বছর ধরে জেমস ভক্তদের মনে নানান আক্ষেপ এবং বিস্ময়ও আছে।

এ প্রসঙ্গে কখনো মুখ খোলেননি জেমস। এবার কথা বললেন তিনি। জানালেন, কেন বলিউডে আর শোনা যায়নি তাকে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নতুন গান ‘আই লাভ ইউ’ প্রকাশ উপলক্ষ্যে সাংবাদিকদের নগরবাউল বলেন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিলো। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।’

জেমস দীর্ঘ ১ যুগ পর নতুন গান নিয়ে আসছেন। ‘আই লাভ ইউ’ নামের গানটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। এ উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মিলিত হন জেমস।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

গানটি নিয়ে রক তারকা বলেন, ‘বহুদিন পর নতুন গান বাঁধলাম। তবে এইবার গানটির বিষয় নির্বাচন একেবারেই ভিন্ন। এই গানটি আমি আমার ভক্তদের উদ্দেশ্য করে বেঁধেছি, সুর করেছি, কম্পোজিশন করেছি। এর বিষয় বৈচিত্র্যে ঠাই পেয়েছে দীর্ঘ ৪ দশক ধরে মঞ্চ কিংবা সর্বত্র আমার সঙ্গে ভক্তদের বয়ে চলা অপরিসীম ভালোবাসার সম্পর্ক। এই গানটি ভক্তদের উদ্দেশ্যে গেয়েছি এবং তাদেরকেই উৎসর্গ করছি।’

আরও পড়ুন : আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

প্রসঙ্গত, গানটির প্রমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। সুর করেছেন জেমস। ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে জেমস নিজেই পারফর্ম করেছেন। গান-ভিডিওটি চাঁদরাতে বসুন্ধরা ডিজিটাল নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা