বিনোদন

ইফতার পার্টিতে সালমান-শাহরুখ

সান নিউজ ডেস্ক: বলিউড ভাইজান সালমান খান ও বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্বের কথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবারই জানা। দু’জনেই একে-অপরের একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীর্ঘকাল ধরেই পেশাগত সম্পর্কের পাশাপাশি বন্ধুত্বও সমানতালে বজায় রেখেছেন সালমান-শাহরুখ।

আরও পড়ুন: সে সময় ঘণ্টার পর ঘণ্টা কাঁদতাম

তারা দুজন একে-অপরকে ভাই বলেও সম্বোধন করেন। দুই তারকার বন্ধুত্ব দেখে ইন্ডাস্ট্রির সকলেই বাহবা দেন। এবার একসঙ্গে ইফতার পার্টিতে সালমান-শাহরুখ।

বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির হলেন। এদিন দুই খানের পোশাকে ধরা পড়ল রঙের মিল।

করোনার জেরে দু-বছর বন্ধ থাকবার পর চলতি বছর ফের একবার মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী আয়োজন করেছিলেন গ্র্যান্ড ইফতার পার্টির। আর সেখানে হাজির থাকলেন সালমান, শাহরুখ, হিনা খান, এশা গুপ্তারা।

আরও পড়ুন: খাদ্যদ্রব্যের অবৈধ মজুতে ৫ বছরের জেল

এদিন কালো শার্ট ও ব্লু ডেনিমে ইফতার পার্টিতে হাজির ছিলেন সালমান। অন্যদিকে কালো পাঠানি স্যুটে পার্টির শোভা বাড়ালেন কিং খান।

শনিবার রাতে রণবীর-আলিয়ার রিসেপশনে মুখ দেখাননি শাহরুখ। এবার অবশ্য তেমনটা ঘটল না। রীতিমতো ‘সালাম’ ঠুকতে দেখা গেল বাদশাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা