বিনোদন

মায়ের নামে মসজিদ বানালেন রোজিনা

সান নিউজ ডেস্ক: মায়ের নামে একটি মসজিদ নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা রোজিনা। এর নাম দেয়া হয়েছে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’। নিজস্ব অর্থায়নে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের এ দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়।

আরও পড়ুন: আলিয়া-রণবীরের মেহেদির ছবি ফাঁস

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে মসজিদটি বানানো হয়েছে। মসজিদটির নির্মাণে প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।

এ ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নায়িকা রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি নিজেই বিস্মিত। তিনি তাঁর মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার।’

চিত্রনায়িকা রোজিনা জানান, তার গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে। গোয়ালন্দ তার নানার বাড়ি। তার অধিকাংশ সময় কেটেছে গোয়ালন্দে। এখানেই বড় হয়েছেন তিনি। বাড়ির বড় সন্তান হিসেবে এই জমি তার মায়ের নামে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর সময় দৃষ্টিনন্দন বহু ধর্মীয় প্রতিষ্ঠান দেখেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন মায়ের নামে গোয়ালন্দে একটি মসজিদ গড়ে তুলবেন।

আরও পড়ুন: নচিকেতার সুরে কন্ঠ দিলেন সামিনা চৌধুরী

তিনি আরও জানান, ২০১৯ সালে মসজিদের জন্য জমিটি ওয়াকফ করে দেন তিনি। মসজিদের কাজ শেষ হওয়ার পর মায়ের নামে গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে তার। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা