বিনোদন

ঢাকা মাতাবেন এ আর রহমান

বিনোদন প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে শতাধিক সফরসঙ্গী নিয়ে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সুরের মোহনা ছড়াতে মঞ্চে উঠবেন অস্কার জয়ী তারকা এ আর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ কনসার্টে দেশের বিখ্যাত শিল্পীরাও পারফর্ম করবেন। এ আর রহমান মানেই অন্য রকম কিছু। এর আগেও ক্রিকেটের নানা উৎসবে মিরপুরে দেখা গেছে এই তারকাকে। এবারের আয়োজনেও তিনিই মধ্যমণি।

এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি শেষ করেছে বিসিবি। স্টেডিয়ামের বড় অংশজুড়ে নির্মাণ করা হয়েছে মঞ্চ। মঞ্চের সামনেই হাজার দশেক দর্শনার্থী বসার ব্যবস্থা। টিকিট বিক্রি চলছে তিন ক্যাটাগরিতে।

আরও পড়ুন: নিরপেক্ষ আলোচনায় প্রস্তুত ইউক্রেন

বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’। যা মাঠে গড়াবে মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৬টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। সংগীতপিপাসুরা বিকেল ৩টা থেকে নির্ধারতি টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন।

স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা