ছবি- সংগৃহীত
বিনোদন

ঢাকায় এআর রহমান

সান নিউজ ডেস্ক: ঢাকায় এসেছেন ভারতের প্রখ্যাত সুরকার ও গায়ক এআর রহমান। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট উপলক্ষ্যে পারফর্ম করবেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিশেষ গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত এই সুরকার ও শিল্পী।

আগামীকাল মঙ্গলবার (২৯ মার্চ ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। তার একদিন আগেই ঢাকার মাটিতে পা রাখলেন ভারতীয় এই শিল্পী।

সোমবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন এ আর রহমান।

বাংলাদেশ এআর রহমানের আসার কথা ছিল ২০২০ সালেই। কিন্তু করোনার প্রকোপে এতদিন এই অনুষ্ঠান আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনার প্রকোপ কমে আসায় এবার সেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। আজ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে।

আরও পড়ুন: বলিউডের যেসব সিনেমা অস্কারে

রোববার রাতে কনসার্টের টিকিট মূল্য প্রকাশ করে বিসিবি। টিকিট মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা আর সর্বনিম্ন ১ হাজার টাকা।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হবে। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড ৫ হাজার ও ব্রোঞ্জ ১ হাজার টাকা।

এআর রহমান ছাড়াও এ কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কনসার্টটি সরাসরি কোনো চ্যানেলে দেখাবে কিনা, সে বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি ও সংশ্লিষ্টরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা