মাদক মামলা স্থগিত চেয়ে আপিল- পরিমনি
বিনোদন

মাদক মামলা স্থগিত চেয়ে আপিল

বিনোদন নিউজ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত প্রভাবশালী জনপ্রিয় নায়িকা পরীমনির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতের দেওয়া আদেশের বিপরীতে আবেদন করেছেন অভিনেত্রীর আইনজীবীরা।

আরও পড়ুন : সংসদ অধিবেশন বসছে আজ

সোমবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে পরীমনির আইনজীবী মো. শাহিনুজ্জামান শাহীন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই আদেশে বলা হয়েছিল ছয় সপ্তাহ পরে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানি হবে।

কিন্তু আমরা ওই আদেশ স্থগিত চাওয়ার পাশাপাশি ছয় সপ্তাহের আগে বিষয়টি শুনানি করার জন্য আর্জি জানিয়েছি আপিল বিভাগে করা আবেদনে।

আরও পড়ুন : হরতাল : পল্টন-শাহবাগ মোড় অবরোধ

গত ৮ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জনপ্রিয় নায়িকা পরীমনির বিরুদ্ধে করা মামলা নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে ওইদিন বিকেলে এ বিষয়ে শুনানি নিয়ে এ আদেশ দেন।

অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ আদালতে একইদিন আবেদনের পক্ষে শুনানি করেন। তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

আরও পড়ুন : রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

অপরদিকে পরীমনির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।

পরীমনির আইনজীবী মো. শাহিনুজ্জামান শাহীন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান আদেশের বিষয়টি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

গত ১ মার্চ হাইকোর্ট পরীমনির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন । একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৯ লাখ

হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে ৭ মার্চ রাষ্ট্রপক্ষ আপিল করে, যার শুনানির জন্য ৮ মার্চ দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

আরও পড়ুন : তিন যুগ পর বিশ্বকাপে কানাডা

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট পরীমনির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়িকা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা