ছবি- আরিয়ান খান
বিনোদন

প্রশংসায় ভাসছেন আরিয়ান খান

বিনোদন ডেস্ক: এইতো মাত্র কয়েকদিন আগে মাদককান্ড নিয়ে খবরের শিরোনামে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এরপর বেশ কিছু দিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন।

তবে নতুন খবর হচ্ছে, মাদককান্ডের পর আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান। বৃহস্পতিবার ধর্মা প্রডাকশনের সিইও অপূর্ব মেহতার ৫০তম জন্মদিনের পার্টিতে দেখা গেছে তাকে। মাদক মামলার পরে এটি ছিল আরিয়ানের প্রথম লাল গালিচায় উপস্থিতি।

পরনে ছিল কালো স্যুট, সাদা শার্ট ও ব্লেজার। এই ছবি নেট দুনিয়ায় প্রকাশের পর থেকেই স্টাইলিশ ফ্যাশন পোশাকের জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন আরিয়ান।

আরও পড়ুন: বার্সেলোনায় প্রভাস

অনেকেই তাকে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তুলনা করে বলেন বাবার মতো একই রকম দেখতে হয়েছেন আরিয়ান।

শিগগিরই বলিউডে ডেবিউ করবেন আরিয়ান খান, এমন খবর অনেকদিনের। তবে সম্প্রতি জানা গেল, অভিনেতা হিসেবে নয়, চিত্রনাট্যকার হিসেবেই বি-টাউনে পথচলা শুরু করতে চলেছেন তিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা