ছবি-সংগৃহিত
বিনোদন

টি-সিরিজে চুক্তিবদ্ধ হলেন ইয়োহানি

বিনোদন ডেস্ক: এইত কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল শ্রীলঙ্কার জনপ্রিয় দুই শিল্পী সাথীসান রথনায়কে ও ইয়োহানি দিলোকা দে জুটির গাওয়া গান ‘মানিকে মাগে হিঠে’।

তারপর এই গানের মাধ্যমে বিশ্বব্যাপী তারকা খ্যাতি পান ইয়োহানি। এমনকি ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও গানটির প্রশংসায় পঞ্চমুখ হন।

এবার নতুন খবর হচ্ছে, ইয়োহানি চুক্তিবদ্ধ হলেন ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের সঙ্গে। ইয়োহানিকে টি-সিরিজের মুখ হিসেবে পেয়ে খুশি প্রতিষ্ঠানটির কর্ণধার ভূষণ কুমার।

আরও পড়ুন: অভিনয়ে গায়িকা ধ্বনি ভানুশালি

এ ব্যাপারে ভূষণ কুমার বলেন, বরাবরই গানের দুনিয়ায় নতুন ধারা তৈরিতে সামিল হয়ে এসেছি। আশা করি, ইয়োহানির মতো তরুণ প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের সঙ্গে পেয়ে শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দিতে পারব।

অন্যদিকে ভূষণ কুমারের সঙ্গে তোলা একটি ছবি ইয়োহানি তার ইনস্টাগ্রামে পোস্ট করে চুক্তি হওয়ার ঘোষণা দেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইয়োহানি বলেন, ভূষণ কুমারের মতো বিশিষ্ট মানুষ এবং টি-সিরিজের মতো এত নামি প্রতিষ্ঠানের হয়ে গাওয়ার সুযোগ পাওয়া যেকোনো শিল্পীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি দারুণ খুশি। উচ্ছ্বসি এবং কৃতজ্ঞ। একটা গান আমার জীবন এভাবে বদলে দেবে ভাবতেই পারিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা