ছবি-সংগৃহিত
বিনোদন

নির্বাচনি মাঠে সোনাক্ষী

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা। আর নিজের বাবার নির্বাচনি প্রচারণায় মাঠে নামবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মমতা ব্যানার্জি অভিনেতা শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকে সোনাক্ষী সিনহাকে দেখার জন্য আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। আয়োজন করে চলছে প্রচারের প্রস্তুতি। দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, এবার শুধু রাস্তায় নেমে প্রচার করা বাকি। শত্রুঘ্ন জানিয়েছেন, ভোটের প্রচারে আসানসোলে যাবেন তার মেয়ে সোনাক্ষী।

আরও পড়ুন: বিজ্ঞাপনে বুবলী

শত্রুঘ্ন সিনহার এ ঘোষণার পর থেকেই সোনাক্ষীকে দেখার জন্য মুখিয়ে আছে তার ভক্তরা। এরইমধ্যে সোনাক্ষী-শত্রুঘ্নর ছবি পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে স্থানীয় শাসক দলের যুব সংগঠন।

প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহা প্রথমে বিজেপির রাজনীতি করেছেন। তারপর কংগ্রেসের ঘাসফুল শিবিরে যোগ দেন এই বর্ষীয়ান অভিনেতা। বিহারের রাজনীতির ময়দানে বহুদিন ছিলেন তিনি। কিন্তু পশ্চিম বাংলার মাটিতে তার দেখা মিলতে পারে তা অনেকেই ভাবতে পারেননি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা