ছবি- সংগৃহিত
বিনোদন

এবার বানসালির সিনেমায় আল্লু আর্জুন!

বিনোদন ডেস্ক: দক্ষিণের সিনেমার স্টাইলিশ স্টার হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন। তার ছবি মানেই বক্স অফিসে ধামাকা।

গত বছরে তার অভিনীত বহুল আলোচিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেতা। সিনেমাটি ঝড় তোলে বক্স অফিসে। পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা’।

তবে এবার তার নতুন খবর হচ্ছে বলিউডের তুমুল সফল ও প্রশংসিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করবেন আল্লু। বলিউডভিত্তিক বেশ কিছু সংবাদমাধ্যম এই তথ্যই দিচ্ছে। যদিও তা নির্ভরযোগ্য কোনো সূত্রের নয়।

আরও পড়ুন: পরিচালক আজিজুর রহমান আর নেই

সম্প্রতি দক্ষিণের এই তারকাকে দেখা গেছে বানসালির অফিসের বাইরে। নিজের গাড়ি থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন অভিনেতা। বানসালির অফিসে তাকে দেখেই শুরু হয়েছে গুঞ্জন।

ধারণা করা হচ্ছে সিনেমার দুই পাওয়ার হাউস সিনেমায় একসঙ্গে কাজ করছেন। কিংবা একত্রে কাজ করার পরিকল্পনা করছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা