সানি লিওন
বিনোদন

সানি লিওনের নামে জালিয়াতি

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। জনপ্রিয়তায়ও শীর্ষে তিনি। সেই লাস্যময়ী সানির সঙ্গে কিনা জালিয়াতির ঘটনা ঘটেছে। অভিনেত্রী নিজেই সেই তথ্য জানিয়েছেন।

টুইট করে সানি জানান, তার প্যান কার্ড ব্যবহার করে কোনো এক ব্যক্তি দুই হাজার রুপি ঋণ নিয়েছেন। কীভাবে তার প্যান কার্ড দিয়ে অন্য কেউ ঋণ নিল, বিষয়টি বুঝতে উঠতে পারছেন না সানি। তাই একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন সানি।

অবশ্য পরক্ষণেই ওই টুইট মুছে ফেলেন সানি লিওন। কেননা সমস্যাটি সমাধান হয়ে গেছে। তার টুইট দেখার পর কয়েকটি প্রতিষ্ঠানই স্বপ্রণোদিত হয়ে তার সমস্যাটি সমাধানে এগিয়ে আসে।

আরও পড়ুন: বিজয়ের সঙ্গে রাশ্মিকার প্রেম

সবাইকে ধন্যবাদ জানিয়ে সানি টুইটারে লেখেন, এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একই ভাবে সাহায্য করবেন।

সানির এই পোস্টে তার এক অনুসারীও একই অভিযোগ করেছেন। তাকে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রীতি সানি লিওনকে বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে দেখা গেছে। গানের নাম ‘দুষ্টু পোলাপাইন’। গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ঐশী। আইটেম ঘরানার গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

প্রসঙ্গত, সানি লিওন হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা