ছবি- সংগৃহিত
বিনোদন

দুষ্প্রাপ্য গ্রুপের রক্ত দান করে প্রশংসিত হৃতিক

বিনোদন ডেস্ক: বি নেগেটিভ গ্রুপের বিরল রক্ত শরীরে বয়ে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। দুষ্প্রাপ্য গ্রুপের এই রক্ত দান করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রক্তদানের একটি ছবি টুইটারে পোস্ট করে ক্যাপশনে হৃতিক রোশান লিখেন, আমাকে বলা হয়েছিল বি নেগেটিভ রক্ত খুবই দুষ্প্রাপ্য। মাঝেমধ্যেই হাসপাতালে এই গ্রুপের রক্তের ঘাটতি দেখা যায়। রক্তদানের সুযোগ করে দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

এরপর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন হৃতিক। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু দিন ধরে চর্চায় রয়েছেন হৃতিক। সম্প্রতি তার সঙ্গে সাবা আজাদের নাম জড়িয়েছে। জোর গুঞ্জন উড়ছে, চুটিয়ে প্রেম করছেন সাবা-হৃতিক। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই যুগল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা