বিনোদন

হৃতিক-রোনালদোর সঙ্গে ডেটিংয়ে যেতে চান মিমি

বিনোদন ডেস্ক : টলিউড ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক পরিচিত নাম মিমি চক্রবর্তী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে ব্যস্ত তিনি। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। যদিও সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে একাই রয়েছেন এই নায়িকা।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে এসেছিলেন মিমি। এই সময় ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন।

সময় পেলে কার সঙ্গে ডেটিংয়ে যেতে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নিজের দেশে হলে অভিনেতা হৃতিক রোশান। আর বিদেশে সঙ্গে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।’ তার এমন উত্তরে অনেকেই সমালোচনা করেছেন।

বিয়ে প্রসঙ্গে তিনি জানান, মেয়ে হলেই বিয়ে করতে হবে এমন নিয়ম সমাজ তৈরি করে দিলেও তিনি মানেন না। আপাতত রাজনীতি ও অভিনয় নিয়েই থাকতে চান তিনি। মিমির ভাষায়, ‘বিয়ে তো লুকিয়ে করবো না। তাই যে দিন সাতপাক ঘুরব সবাই জানতে পারবেন।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা