বিনোদন

'আমি কোনো পরিচালকের সঙ্গে ঘুমাতে পারবো না'

বিনোদন ডেস্ক : হটাৎ কাজ কমিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘ম্যায় তেরা হিরো’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। অল্পদিনেই নিজের অবস্থান তৈরি করা নার্গিস হটাৎই কেমন যেনো হারিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে এতদিন কোনো কথা না বললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় কম করা প্রসঙ্গে কথা বললেন তিনি। পরিচালকদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় অনেক কাজ হাতছাড়া হয়েছে বলে জানান এই অভিনেত্রী। যদিও বলিউডে কাজ পেতে এ ধরনের প্রস্তাব নতুন কিছু নয়। এর আগেও একাধিক তারকা এ নিয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

নার্গিস বলেন, ‘আমি অভিনয়ের জন্য ক্ষুধার্ত ছিলাম। তবে বিখ্যাত হওয়ার জন্য আমি ক্ষুধার্ত নই। যেটা আমার মতের বিরুদ্ধে যায় সেটা আমি কখনোই করি না। আমি কোনো পরিচালকের সঙ্গে ঘুমাতে পারবো না। তাদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় অনেক কাজ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। যা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিলো। তবে আমি জানতাম, আমার কিছু বাধ্যবাধকতা রয়েছে। চাইলেই সব করতে পারি না আমি। তখন অনেক হতাশায় জীবন পার করেছি। তবে কিছু ভালো মানুষের কারণে সেই অবস্থা থেকে নিজেকে বের করে এনেছি। কৃতজ্ঞতা তাদের প্রতি।’
তবে কোনো নির্মাতার নাম সরাসরি তিনি না বললেও একটি ম্যাগাজিনের বিষয়ে বিস্তারিত জানান তিনি। নার্গিস বলেন, ‘আমার ম্যায় তেরা হিরো সিনেমার সাফল্যের পর প্লেবয় ম্যাগাজিনে মডেলিংয়ের জন্য ডাকা হয়। কিন্তু সেখানে অনৈতিক নানা ধরনের প্রস্তাব দেওয়া হয় আমাকে। আমি জানতাম এই ম্যাগাজিনটি অনেক বিখ্যাত এবং প্রচুর টাকা দেবে। তবু আমি না করে দিয়েছিলাম।’
সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা